মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জ জেলা

Gopalgonj · ৩টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৫
দল১

গোপালগঞ্জ জেলা পরিচিতি

গোপালগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর অঞ্চলের একটি শহর ও জেলা। এটি রাজধানী ঢাকা থেকে ১৫৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদীর তীরে অবস্থিত। এর আয়তন প্রায় ১৪৬৮.৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১,৭২,৪১৫ জন। গোপালগঞ্জ হলো এই জেলার প্রধান ও জেলাসদর শহর। শহরটি ক শ্রেণীর পৌরসভা হিসেবে তালিকাভুক্ত। গোপালগঞ্জ মিউনিসিপ্যালিটি কমিটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। রেলপথের সাথে সংযুক্ত থাকলেও শহরের যোগাযোগের প্রধান উপায় সড়ক পথ। শহরটি সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত।

নামকরণ

গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রাণী রাসমনির দায়িত্বে ছিল। সিপাহী বিদ্রোহের সময়, তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাঁকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। ধারণা করা হয় সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ।

ইতিহাস

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিলো গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ জেলা এক সময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল।

অবস্থান ও আয়তন

গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মধুমতি নদী বিধৌত একটি জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত ১৩টি জেলার একটির নাম গোপালগঞ্জ। এই জেলা ২৩°৩৬' উত্তর অক্ষাংশে এবং ৮৯°৫১' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বর্তমানে সমুদ্রপৃষ্ট থেকে এর গড় উচ্চতা ৪৬ ফুট। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, গোপালগঞ্জ জেলা · CC BY-SA 4.0

জেলার মানচিত্র

গোপালগঞ্জ জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →