তথ্যসূত্র ও পদ্ধতি
এই সাইটের তথ্য কোথা থেকে আসে, কবে হালনাগাদ হয় আর কীভাবে যাচাই হয়। সর্বশেষ হালনাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৬।
কোথা থেকে তথ্য আসে
সংসদ সদস্য, আসন, দল, সংসদীয় কমিটি, অধিবেশন, বৈঠক ও সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন আসে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.gov.bd ↗) থেকে। কমিটির কাজের বিবরণ সংসদের কার্যপ্রণালী বিধি থেকে।
নিবন্ধিত ভোটার ও ভোটকেন্দ্রের সংখ্যা আসে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd ↗) থেকে।
২০২৬ সালের আসনভিত্তিক ভোটের ফল নেওয়া হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও উইকিপিডিয়া থেকে; নির্বাচন কমিশনের গেজেটের সঙ্গে এখনো মেলানো হয়নি, প্রতিটি ফলের নিচে তা লেখা থাকে। দলের ইতিহাস এবং কিছু সদস্যের শিক্ষা ও জন্মস্থান বাংলা ও ইংরেজি উইকিপিডিয়া থেকে, আলাদা করে চিহ্নিত। সংবাদ অংশে শুধু অনুমোদিত সংবাদমাধ্যমের শিরোনাম ও মূল সংবাদের লিংক থাকে।
কত দিন পরপর হালনাগাদ
প্রতিদিন। সংসদের ওয়েবসাইটে নতুন সদস্য তথ্য, প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন প্রকাশ হলে এক দিনের মধ্যে এখানে যুক্ত হয়। সংবাদ শিরোনাম দিনে কয়েকবার হালনাগাদ হয়।
কীভাবে যাচাই হয়
প্রতিটি পাতায় তথ্যের সূত্র লেখা থাকে, যেখানে সম্ভব মূল নথি বা পাতার লিংকসহ। দুটি সূত্রে তথ্য না মিললে বা কোনো সূত্রে না থাকলে তথ্যটি বাদ রাখা হয়; কোনো তথ্য অনুমান করে বসানো হয় না।
ভুল পেলে সদস্যের পাতার “সংশোধন জানান” বোতাম দিয়ে, আমাদের ফেসবুক পেজে মেসেজ করে বা mymp.bangladesh@gmail.com ঠিকানায় ইমেইল করে সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়।