হবিগঞ্জ জেলা
Habiganj · ৪টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
হবিগঞ্জ জেলা পরিচিতি
হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। খোয়াই নদীর তীরে অবস্থিত হবিগঞ্জকে ১৯৮৪ সালের ১ মার্চ জেলায় রূপান্তর করা হয়। এর আগে ১৮৭৮ সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং এই হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই গ্রামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় কমলারাণীর সাগরদিঘী অবস্থিত। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলাকে ভাটি অঞ্চলের রাজধানী বলা হয়।
অবস্থান ও আয়তন
হবিগঞ্জ জেলা ২৩˚৫৭” হতে ২৪˚৪২” উত্তর অক্ষাংশ ও ৯১˚১০” হতে ৯১˚৪০” পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এবং আয়তন ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার। হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা ও সিলেট জেলা এবং পশ্চিমে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা।
জনসংখ্যা
সর্বশেষ আদমশুমারী অনুযায়ী হবিগঞ্জের মোট জনসংখ্যা প্রায় ২৪,৪০,০০০ জন। এ জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯২৫ জন। বাংলাদেশে বসবাসরত ২৫,০০০ মণিপুরীর একটি বৃহৎ অংশ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ এবং গাজীপুর ইউনিয়নে বসবাস করে।
অর্থনীতি
প্রধান ফসলঃ ধান, চা, গম, আলু, পাট, চীনাবাদাম, তাম্বুল এবং তৈল বীজ। চা বাগানঃ ২৪টি চা বাগান; মোট আয়তন ১৫,৭০৩.২৪ হেক্টর। [হবিগঞ্জ জেলা চায়ের জন্য বিখ্যাত]। রবার বাগানঃ ৩টি - রুপাইছড়া-বাহুবল রাবার বাগান; মোট ২,০০০ একর আয়তনের এই বাগানের অর্ধেক হবিগঞ্জ জেলায় ও অবশিষ্ট অংশ পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার শ্রীমংগল উপজেলায় অবস্থিত। শাহজীবাজার-চুনারুঘাট রাবার বাগান; মোট আয়তন ২,০০৪ একর, সাতগাঁও রবার বাগান, মোট আয়তন ২০০ একর।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, হবিগঞ্জ জেলা · CC BY-SA 4.0
হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান
- হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা আদালত, হবিগঞ্জ সদর
- আইনজীবী সমিতি, হবিগঞ্জ সদর
- মিউন্যিসিপ্যাল অফিস ভবন - হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ
- হবিগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ কোর্ট রেলওয়ে স্টেশন - হবিগঞ্জ সদর
- বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ জালাল স্টেডিয়াম, হবিগঞ্জ সদর
- হবিগঞ্জ জেলা স্টেডিয়াম, হবিগঞ্জ সদর
হবিগঞ্জ জেলার নদ-নদী
- পাকা রাস্তা - ৩২১ কিলোমিটার
- আধা-পাকা - ২০৫ কিলোমিটার এবং
- কাঁচা রাস্তা - ১,৫৯২ কিলোমিটার
- রেলওয়ে - ১৭০ কিলোমিটার
- বাহন
- ঐতিহ্যবাহী পরিবহনঃ পালকি, গয়না নৌকা এবং গরুর গাড়ী
- এছাড়া সড়ক পথে এই জেলার সাথে দেশের অন্যান্য জেলার যোগাযোগ রয়েছে
- ★ বিভাগীয় শহর সিলেট থেকে হবিগঞ্জের দূরত্ব ৮২ কিলোমিটার
- ★ রাজধানী ঢাকা থেকে হবিগঞ্জের দূরত্ব ১৬৪ কিলোমিটার
- ★ বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে হবিগঞ্জের দূরত্ব ৩০৮ কিলোমিটার
- স্থলবন্দর
- নৌ - থানা
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা), হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা), হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর,লাখাই ও সায়েস্তাগঞ্জ উপজেলা) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল স্বতন্ত্র ২টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ২টি।
- হবিগঞ্জ-১ , আসন ২৩৯নবীগঞ্জ ও বাহুবল উপজেলা
রেজা কিবরিয়াহবিগঞ্জ-১, BNP - হবিগঞ্জ-২ , আসন ২৪০আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা
আবু মনসুর সাখাওয়াত হাসানহবিগঞ্জ-২, BNP - হবিগঞ্জ-৩ , আসন ২৪১হবিগঞ্জ সদর,লাখাই ও সায়েস্তাগঞ্জ উপজেলা
আলহাজ্ব মোঃ জি কে গউছহবিগঞ্জ-৩, BNP - হবিগঞ্জ-৪ , আসন ২৪২চুনারুঘাট ও মাধবপুর উপজেলা
এস, এম, ফয়সলহবিগঞ্জ-৪, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬