খাগড়াছড়ি জেলা
Khagrachhari · ১টি সংসদীয় আসন · ৮টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
খাগড়াছড়ি জেলা পরিচিতি
খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল। ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের রামগড় ও খাগড়াছড়ি এই দুই মহকুমা নিয়ে খাগড়াছড়ি জেলা গঠন করা হয়। ১৮৬০ সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। উপজেলার সংখ্যানুসারে খাগড়াছড়ি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
নামকরণ
নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।
অবস্থান ও আয়তন
খাগড়াছড়ি জেলার মোট আয়তন ২৬৯৯.৫৬ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩৮´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৪´ থেকে ৯২°১১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে খাগড়াছড়ি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার।
জনসংখ্যা
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুযায়ী খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা ৭১৪,১১৯ জন। তম্মধ্যে পুরুষ - ৩,৫৭,৫২১ জন, মহিলা - ৩,৫৬,৫৬৪ জন এবং হিজড়া - ৩৪ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৬০ জন।
অর্থনীতি
প্রধান ফসল: ধান, গম, আদা, হলুদ, ভুট্টা, সরিষা, তুলা, আখ, শাকসবজি ইত্যাদি। ফলমূল: আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, তরমুজ ইত্যাদি। সেগুন, গামারী, কড়ই, গর্জন, চাপালিশ, জারুল, বাঁশ ইত্যাদি।
সংস্কৃতি ও ঐতিহ্য
সরকারি ও কথ্য ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় বাঙালিরা সাধারণত চাটগাঁইয়া ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে চাকমা, মারমা, ককবরক, তঞ্চঙ্গ্যা ইত্যাদি প্রচলিত। চাকমাদের বিজু উৎসব, মারমাদের সাংগ্রাই উৎসব এবং ত্রিপুরাদের বৈসুক উৎসব উল্লেখযোগ্য। এছাড়া প্রত্যেক ধর্মের লোকেরা আলাদা আলাদা ধর্মীয় উৎসব পালন করে থাকে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, খাগড়াছড়ি জেলা · CC BY-SA 4.0
খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান
- তৈছামা ঝর্ণা
- তৈদুছড়া ঝর্ণা
- তৈলাফাং ঝর্ণা
- রিছাং ঝর্ণা
- তুয়ারি মাইরাং ঝর্ণা
- মায়াবিনী তৈসা লেক
- মাতাই হাকর
- তকবাক হাকর
- আলুটিলা গুহা
- আলুটিলা
- মায়ুং কপাল
- পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির
খাগড়াছড়ি জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- ওয়াদুদ ভূইয়া · রাজনীতিবিদ
- এ কে এম আলীম উল্লাহ · রাজনীতিবিদ
- দোস্ত মোহাম্মদ চৌধুরী · মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ
- উপেন্দ্র লাল চাকমা · বাংলাদেশী রাজনীতিবিদ
- সুপ্রদীপ চাকমা · বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা
- বাসন্তী চাকমা · বাংলাদেশী রাজনীতিবিদ
- মনিকা চাকমা · নারী ফুটবলার
- কল্পরঞ্জন চাকমা · রাজনীতিবিদ
- সমীরণ দেওয়ান · রাজনীতিবিদ
- বীরেন্দ্র কিশোর রোয়াজা · গণপরিষদ সদস্য, রাজনীতিবিদ
- কুজেন্দ্র লাল ত্রিপুরা · রাজনীতিবিদ
- যতীন্দ্র লাল ত্রিপুরা · রাজনীতিবিদ
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ১টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ১টি আসন: খাগড়াছড়ি (খাগড়াছড়ি পার্বত্য জেলা)। ত্রয়োদশ সংসদে আসনটি বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) আসনটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের।
- খাগড়াছড়ি , আসন ২৯৮খাগড়াছড়ি পার্বত্য জেলা
আবদুল ওয়াদুদ ভূঁঞাখাগড়াছড়ি, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬