কুড়িগ্রাম জেলা
Kurigram · ৪টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
কুড়িগ্রাম জেলা পরিচিতি
কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
নামকরণ
এ বিষয়ে প্রশ্নাতীত বা সন্দেহমুক্ত কোন তথ্য পাওয়া যায়নি। সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায়, কোন এক সময় মহারাজা বিশ্ব সিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এ কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়।
ইতিহাস
১৮৫৮ সাল পর্যন্ত দেশ শাসন করত 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। ১৮৫৮ সালের পর শাসনকার্যের ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। এই ব্রিটিশ সরকারের আমলে কুরিগঞ্জ চারটি থানায় বিভক্ত ছিল। পরে ১৮৭৫ সালে ২২ এপ্রিল তারিখে একটি নতুন মহকুমার গোড়াপত্তন হয়। কুড়িগ্রামঘেষা ব্রহ্মপুত্রের কারণে এখানে আসে বিভিন্ন আদিম জনগোষ্ঠী। এসব কারণে এখানে গড়ে উঠেছিল একটি সভ্যতাও। বিজিত আর্যদের কোন স্মৃতি এখানে নেই। তবে অন্যদের কিছু কিছু ক্ষীয়মাণ রাজচিহ্ন রয়েছে। বারো বা দ্বাদশ শতকের প্রথমপর্বে এ অঞ্চলে সেন রাজবংশের শাসনকাল আরম্ভ হয়। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চত্রা নামক গ্রামে এদের রাজধানী ছিল।
অবস্থান ও আয়তন
কুড়িগ্রাম জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম ও মেঘালয়, পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা।
জনসংখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী মোট জনসংখ্যা ২,৩২৯,১৬১ জন, পুরুষ ১,১৪৫,২২২ জন, মহিলা ১,১৮২,৬৮৮ জন এবং হিজরা ৯১ জন। মোট ভোটার ১০৮১১৫৭ জন, পুরুষ ৫৪১৮৯৫ জন, মহিলা ৫৮১০৬২ জন।
অর্থনীতি
এই এলাকার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এখানকার অর্থকরী ফসলের মধ্যে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, পিয়াজ, কাউন উল্লেখযোগ্য। শিল্প প্রতিষ্ঠান রয়েছে ৮৯৩টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ৮৬২টি কুটির শিল্প। মোট আবাদী জমির পরিমাণ ২,৫৯,৬০৮.২১ একর।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, কুড়িগ্রাম জেলা · CC BY-SA 4.0
কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান
- পাঙ্গা জমিদার বাড়ি
- নাওডাঙ্গা জমিদার বাড়ি
- ভেতরবন্দ জমিদার বাড়ি
- ঘড়িয়ালডাঙ্গা জমিদার বাড়ি
- উলিপুর মুন্সিবাড়ি
- জয়মনিরহাট জমিদার বাড়ি, ভূরুঙ্গামারী উপজেলা
- দাশিয়ার ছড়া
- চান্দামারী মসজিদ
- প্রাচীন কাজির মসজিদ
- মেকুরটারী শাহী মসজিদ
- সরদারপাড়া জামে মসজিদ
- কোটেশ্বর শিব মন্দির
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর,রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা), কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা) ও কুড়িগ্রাম-৪ (রৌমারী,চর রাজিবপুর ও চিলমারী উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৩টি ও এনসিপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি, জাতীয় পার্টির ১টি ও স্বতন্ত্র ১টি।
- কুড়িগ্রাম-১ , আসন ২৫ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা
মোঃ আনোয়ারুল ইসলামকুড়িগ্রাম-১, BJEI - কুড়িগ্রাম-২ , আসন ২৬কুড়িগ্রাম সদর,রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা
আতিকুর রহমান মোজাহিদকুড়িগ্রাম-২, NCP - কুড়িগ্রাম-৩ , আসন ২৭উলিপুর উপজেলা
মোঃ মাহবুবুল আলমকুড়িগ্রাম-৩, BJEI - কুড়িগ্রাম-৪ , আসন ২৮রৌমারী,চর রাজিবপুর ও চিলমারী উপজেলা
মোঃ মোস্তাফিজুর রহমানকুড়িগ্রাম-৪, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬