মূল বিষয়ে যান
English
সর্বশেষ
খুলনা বিভাগ

কুষ্টিয়া জেলা

Kushtia · ৪টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৬
দল২

কুষ্টিয়া জেলা পরিচিতি

কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এটিকে প্রখ্যাত কবি ও গল্পকারের দেশও বলা হয়। জেলার সদরদপ্তর কুষ্টিয়ায় অবস্থিত। ভৌগলিক ভাবে এটি বাংলাদেশের উত্তর ও দক্ষিণবঙ্গের কেন্দ্রস্থল। এর উত্তর পাশে দিয়ে পদ্মা নদী এবং পশ্চিম পাশ দিয়ে মাথাভাঙ্গা ও ইছামতি নদী প্রবাহিত হয়েছে। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি ও লালনের মাজার এখানকার অন্যতম আকর্ষণ। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসেবে কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।

অবস্থান ও আয়তন

কুষ্টিয়া জেলার মোট আয়তন ১,৬০৮.৮০ কিমি২। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। ভৌগলিক ভাবে এটি বঙ্গ অঞ্চলে অবস্থিত। এটি মরিবন্ড অঞ্চল অর্থাৎ গাঙ্গেয় অববাহিকার অন্তর্গত সমতলভূমি। এখানকার ৭৬ শতাংশ এলাকা উঁচু ও মাঝারি উঁচু ভূমি দ্বারা আচ্ছাদিত।

অর্থনীতি

ঔপনিবেশিক আমলে যখন কুষ্টিয়া অঞ্চল নদিয়া জেলাধীন ছিল তখন এটি জেলার সবচেয়ে উর্বর অঞ্চল হিসেবে বিবেচিত হতো। তখন ধান, আখ, পাটসহ অন্যান্য শস্য জাতীয় ফসল এই অঞ্চলে তুলনামূলক ভালো উৎপাদন হতো। ১৯৪৯ সালে 'বেঙ্গল ইন ম্যাপস' গ্রন্থ প্রকাশিত হয় যেখনে পূর্ব ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ের মানচিত্র দেখানো হয়েছে। যেখানে দেখা যায় কুষ্টিয়া অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে চাষযোগ্য জমি রয়েছে। প্রায় ৮০–১০০ শতাংশ জমিতে ধানের চাষ হতো।

নদ-নদী

পদ্মা নদী জেলার উত্তর পাশ দিয়ে দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে ইছামতি, কালীগঙ্গা, কুমার, গড়াই, চন্দনা, চড়ঘড়িয়া, ডাকুয়া, মাথাভাঙ্গা, সাগরখালী, সিরাজপুর হাওর ও হিশনা-ঝাঞ্চা নদী রয়েছে। কুষ্টিয়া জেলার অংশে পদ্মা নদীর দৈর্ঘ্য ৮৫ কিমি এবং গড়াই নদীর দৈর্ঘ্য ৪০ কিমি। ইছামতি ও মাথাভাঙ্গা হলো আন্ত:সীমান্ত নদী। নদী দুইটিই পদ্মা থেকে উৎপত্তি হয়েছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, কুষ্টিয়া জেলা · CC BY-SA 4.0

জেলার মানচিত্র

কুষ্টিয়া জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা), কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর উপজেলা), কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর উপজেলা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকশা উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৩টি ও বিএনপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল স্বতন্ত্র ৩টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →