মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

মাদারিপুর জেলা

Madaripur · ৩টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৫
দল২

মাদারিপুর জেলা পরিচিতি

মাদারীপুর জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক জেলা।

নামকরণ

পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক কুতুব-ই-জাহান হযরত বদিউদ্দীন আহমেদ জিন্দা শাহ মাদার এর নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়। শাহ মাদার ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া হতে সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে ভারতে পরে বঙ্গের নানা স্থানে ভ্রমণ করেন। মাদার্শা, মাদারবাড়ী, মাদারি খাল, মাদারীপুর, মাদারঠেক, শামান্দারের ঘাট তার শুভাগমনের স্থানীয় স্মৃতি রক্ষা করছে।

ইতিহাস

অতি প্রাচীনকালে মাদারীপুরের পূর্বাংশ ইদিলপুর এবং পশ্চিম অংশ কোটালীপাড়া নামে পরিচিত ছিল। ইদিলপুর বঙ্গের চন্দ্রদ্বীপ রাজ্যের একটি উন্নত জনপদ ছিল। একসময় এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমন্ডল। কোটালীপাড়া ছিল প্রাচীন বাংলার স্বাধীন বঙ্গ রাজ্যের রাজধানী এবং বাংলার সভ্যতার অন্যতম কেন্দ্র। খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালীপাড়া ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ আদতে ছিলেন গঙ্গারিডিদের রাজা, সেখান থেকেই পাটলিপুত্রে গিয়ে সাম্রাজ্যস্থাপন করেছিলেন, এমনটা মনে করেন অনেক ঐতিহাসিক। গঙ্গারিডি আর প্রাচ্য রাষ্ট্র ছিল Agrammes/Xandrames বা ঔগ্রসৈন্য নামক রাজার অধীনে।

অবস্থান ও আয়তন

মাদারীপুর জেলা ২৩° ০০' উত্তর অক্ষাংশ থেকে ২৩° ৩০' উত্তর অক্ষাংশ এবং ৮৯° ৫৬' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯০° ২১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এই জেলার মোট আয়তন প্রায় ১১৪৪.৯৬ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা।

জনসংখ্যা

মাদারীপুর জেলার মোট জনসংখ্যাঃ ১২,১২,১৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫,৯৭,৩৭২ জন ও মহিলা ৬,১৪,৮২৬ জন। মাদারীপুর জেলায় ১০,২৩,৭০২ জন মুসলিম, ১,৪১,০৯৭ জন হিন্দু, ৩৬ জন বৌদ্ধ, ১,০৯১ জন খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের প্রায় ২৬ জন লোক বাস করে। মাদারীপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ০.১৭%।

অর্থনীতি

জনগোষ্ঠীর মোট আয়ের ৬১.৩৩% আসে কৃষিখাত থেকে। তবে বর্তমানে ইউরোপ প্রবাসীর মাদারীপুর জেলার মোট আয়ের ২.৫৯% ও ০.৮৪% আসে যথাক্রমে অকৃষি শ্রমিক ও শিল্পখাত থেকে। কৃষি ও শিল্প ছাড়াও অন্যান্য খাতের আয়- ব্যবসা ১৫.৪৬%, পরিবহন ও যোগাযোগ ২.২৭%, নির্মাণ ১.৭১%, ধর্মীয় সেবা ০.২%, চাকরি ৭.২৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৮৭% এবং অন্যান্য ৭.৪৮%।

সংস্কৃতি ও ঐতিহ্য

এ জেলায় ত্রিনাথের মেলা, সংক্রান্তি মেলা, রথ মেলা, গণেশ পাগলের কুম্ভ মেলা প্রভৃতির প্রচলন রয়েছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মাদারীপুর জেলা · CC BY-SA 4.0

মাদারিপুর জেলার দর্শনীয় স্থান

  • মাদারীপুর মিউজিয়াম
  • আউলিয়াপুর নীলকুঠি - ছিলারচর
  • আলগী কাজি বাড়ি মসজিদ - বাহাদুরপুর
  • কুলপদ্মী জমিদার বাড়ি
  • খালিয়া জমিদার বাড়ি - খালিয়া
  • চরমুগরিয়া
  • ঝাউদি গিড়ি - ঝাউদি
  • নারায়ণ মন্দির - পানিছত্র
  • পর্বতের বাগান- মস্তফাপুর
  • প্রণব মঠ- বাজিতপুর
  • মঠের বাজার মঠ - খোয়াজপুর
  • মাদারীপুর শকুনি দীঘি

মাদারিপুর জেলার নদ-নদী

  • পদ্মা নদী
  • আড়িয়াল খাঁ নদী
  • কুমার আপার নদী
  • কুমার লোয়ার নদী
  • বিশারকন্দা-বাগদা নদী
  • টর্কি নদী
  • পালরদী নদী
  • পালং নদী
  • মাদারীপুর বিলরুট নদী এবং
  • ময়নাকাটা নদী

মাদারিপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • শাহ মাদার · প্রখ্যাত সূফী
  • কেদার রায় · বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার
  • আলাওল · মহাকবি
  • রাজা রাম রায়চৌধুরী · রাজৈরের খালিয়া অঞ্চলের জমিদার
  • হাজী শরীয়তুল্লাহ · ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা
  • আবা খালেদ রশীদ উদ্দিন আহমদ · ফরায়েজী আন্দোলনের প্রধান নেতা
  • দ্বিতীয় দুদু মিয়া · ফরায়েজী আন্দোলনের নেতা ও রাজনীতিবিদ
  • সূফী আমির শাহ · প্রখ্যাত আধ্যাত্মিক সাধক
  • আবা খালেদ রশীদ উদ্দিন · বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ
  • স্বামী প্রণবানন্দ মহারাজ · স্বদেশী যুগের বিশিষ্ট বিপ্লবী ও বীর সাধক
  • গোষ্ঠ পাল · ফুটবলার, ভারত সরকার দ্বারা পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন
  • আলিমুদ্দিন আহম্মদ, খান সাহেব · মোক্তার ও বিশিষ্ট রাজনীতিবিদ

জেলার মানচিত্র

মাদারিপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

মাদারিপুর জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: মাদারিপুর-১ (শিবচর উপজেলা), মাদারিপুর-২ ও মাদারিপুর-৩। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ২টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও স্বতন্ত্র ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →