মূল বিষয়ে যান
English
সর্বশেষ
সিলেট বিভাগ

মৌলভীবাজার জেলা

Maulvibazar · ৪টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৭
দল১

মৌলভীবাজার জেলা পরিচিতি

মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর -পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

ইতিহাস

শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।

অবস্থান ও আয়তন

উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা, পশ্চিমে হবিগঞ্জ জেলা। জেলার প্রধান নদ-নদী ৬টি- মনু, বরাক, ধলাই, সোনাই, জুড়ী ও কুশিয়ারা।

অর্থনীতি

মৌলভীবাজার এর অর্থনীতির প্রধান ভীত হলো চা শিল্প ও রাবার শিল্প। এ জেলায় প্রচুর পরিমানে চা ও রাবার উৎপাদিত হয়। এ ছাড়াও জেলার অর্থনীতিতে পর্যটন শিল্পও বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য, তা ছাড়াও এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প- যা মৌলভীবাজার জেলার অর্থনীতিকে করছে সমৃদ্ধশালী।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মৌলভীবাজার জেলা · CC BY-SA 4.0

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান

  • চা বাগানসমূহ
  • চা কন্যা ভাষ্কর্য, সাতগাঁও, মৌলভীবাজার
  • মাধবকুন্ড জলপ্রপাত, বড়লেখা
  • লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ
  • মাধবপুর লেক, কমলগঞ্জ
  • হামহাম জলপ্রপাত, কমলগঞ্জ
  • মাগুরছড়া পুঞ্জি, কমলগঞ্জ
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ, কমলগঞ্জ
  • মাটির পুল, বড়লেখা
  • কেরামত হাউস- কমলগঞ্জ
  • মো. কেরামত আলী জামে মসজিদ, কমলগঞ্জ
  • গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব, শ্রীমঙ্গল

জেলার মানচিত্র

মৌলভীবাজার জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা), মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →