মুন্সিগঞ্জ জেলা
Munshiganj · ৩টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
মুন্সিগঞ্জ জেলা পরিচিতি
মুন্সীগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুন্সীগঞ্জ ঢাকা বিভাগের একটি জেলা। মুন্সীগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর।
নামকরণ
মোঘল শাসনামলে মুন্সীগঞ্জ এর নাম ছিলো ইদ্রাকপুর। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিলো ইদ্রাক। ধারণা করা হয় তার নাম অনুসারেই তখন এখানকার নাম হয়েছিলো ইদ্রাকপুর। চিরস্থায়ী বন্দোবস্তের সময়ে রামপালের কাজী কসবা গ্রামের মুন্সী এনায়েত আলীর জমিদারভুক্ত হওয়ার পর তার মুন্সী নাম থেকে ইদ্রাকপুরের নাম মুন্সীগঞ্জ হিসেবে অভিহিত হয়।
ইতিহাস
প্রাচীনকালে নিঃসন্দেহে মুন্সীগঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। অঞ্চলটি খ্রিস্টীয় দশ শতকের শুরু থেকে তেরো শতকের প্রথম পর্যন্ত পাল, চন্দ্র, বর্মন ও সেন রাজাদের রাজধানী ছিল। যদিও বিক্রমপুর এর জনপদের বয়স আনুমানিক খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার বছর আগের। মিশরে পাঁচ হাজার বছর আগের জনৈক রাজার মমিতে যে মসৃণ নীল বস্ত্র আবিষ্কৃত হয়েছে অনুমানিকভাবে ধরা হয় সেটি বিক্রমপুর থেকেই তৈরি। একাদশ শতকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বৌদ্ধশিক্ষা মন্দির এর অবস্থান মুন্সিগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
অবস্থান ও আয়তন
মুন্সীগঞ্জ জেলার আয়তন ৯৫৪.৯৬ বর্গ কিমি। এর বৃহত্তম থানা- শ্রীনগর, ক্ষুদ্রতম থানা- লৌহজং। মুন্সীগঞ্জ জেলার উত্তরে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও পদ্মা নদী, পূর্বে মেঘনা নদী, কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলা, পশ্চিমে ঢাকা জেলা ও ফরিদপুর জেলা। অবস্থান: ২৩°২৩´ থেকে ২৩°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১০´ থেকে ৯০°৪৩´ পূর্ব দ্রাঘিমাংশ।
জনসংখ্যা
মুন্সীগঞ্জ জেলার জনসংখ্যা ১২,৯৩,৯৭২ জন; পুরুষ ৬,৫৫,৫৮৫ জন ও মহিলা ৬,৩৮,৩৮৭ জন। মুসলিম ১১,৮১,০১২ জন, হিন্দু ১,১০,৮০৪ জন, বৌদ্ধ ১,৯২২ জন, খ্রিস্টান ১০৩ জন এবং অন্যান্য ৩০৮ জন।
অর্থনীতি
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩৪.৬৪%, অকৃষি শ্রমিক ২.১৭%, শিল্প ৪.৬৯%, ব্যবসা ২৩.১৭%, পরিবহন ও যোগাযোগ ৩.৭৫%, নির্মাণ ২.২৭%, ধর্মীয় সেবা ১.১৯%, চাকরি ১২.৮৭%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.৯৫% এবং অন্যান্য ৯.৩%। অর্থনৈতিক দিক দিয়ে মুন্সীগঞ্জ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। কয়েক বছরে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়ায় নগরী গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
সংস্কৃতি ও ঐতিহ্য
উৎসব লোকসংস্কৃতি দুর্গাপূজা, নববর্ষ, চৈত্র সংক্রান্তি উপলক্ষে যাত্রা, পালাগান, কবিগান, কীর্তনলীলা, বাউল গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। শ্যামসিদ্ধির মেলা এবং ঐতিহ্যবাহী ঝুলন মেলার প্রচলন রয়েছে। এছাড়া রথ যাত্রা, নৌকাবাইচ, লাঠি খেলা প্রভৃতি উল্লেখযোগ্য। নাটেশ্বর দেউলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, মুন্সীগঞ্জ জেলা · CC BY-SA 4.0
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
মুন্সিগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা), মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টংগীবাড়ী উপজেলা) ও মুন্সিগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও স্বতন্ত্র ১টি।
- মুন্সিগঞ্জ-১ , আসন ১৭১শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা
মোঃ আব্দুল্লাহ্মুন্সিগঞ্জ-১, BNP - মুন্সিগঞ্জ-২ , আসন ১৭২লৌহজং ও টংগীবাড়ী উপজেলা
আব্দুস সালাম আজাদমুন্সিগঞ্জ-২, BNP - মুন্সিগঞ্জ-৩ , আসন ১৭৩মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা
মোঃ কামরুজ্জামানমুন্সিগঞ্জ-৩, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬