নওগাঁ জেলা
Naogaon · ৬টি সংসদীয় আসন · ১১টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নওগাঁ জেলা পরিচিতি
নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নওগাঁ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্র ভূমির অংশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১৯৮৪ সালের ১লা মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটিই বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলা।
ইতিহাস
নওগাঁ শব্দর উৎপত্তি হয়েছে ‘নও’ ও ‘গাঁ’ শব্দ দু’টি হতে। এই শব্দ দু’টির অর্থ হলো নতুন গ্রাম। অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল। আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে উঠে, কালক্রমে তাই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রুপান্তরিত হয়। নওগাঁ শহর ছিলো রাজশাহী জেলার অন্তর্গত। কালক্রমে এ এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রুপ নেয় ১৮৭৭ সালে। ১৯৮৪ এর ১ মার্চ এ নওগাঁ মহকুমা ১১টি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয়।
অবস্থান ও আয়তন
এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে নাটোর জেলা ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।
জনসংখ্যা
২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী নওগাঁ জেলার মোট জনসংখ্যা ২৬০০১৫৮ জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার ৮৬.৮২%, হিন্দু ১১.৪৫%, খ্রিস্টান ০.৭৭% ও অন্যান্য ০.৯৫%।
অর্থনীতি
নওগাঁ জেলার অর্থনীতি কৃষিপ্রধান। বরেন্দ্র অঞ্চলের প্রায় মাঝে অবস্থিত এই জেলার আয়তন ৩,৪৩৫.৬৭ বর্গকিলোমিটার। এই অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোঁআশ নামে পরিচিত। ক্রমবর্তমান উন্নত জাতের আম বাগান এবং ব্যাপক ফলনের কারণে নওগাঁ ইতোমধ্যেই আমের নতুন রাজধানী হিসাবে পরিচিতি পেয়েছে। এই জেলার যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যেতে শুধু ধানক্ষেত। প্রায় ২৫ লক্ষ মানুষের এই জেলার অধিকাংশই কৃষক।
নদ-নদী
নওগাঁ জেলার পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা, মধ্যবর্তী আত্রাই নদী এবং পূর্বভাগে ছোট যমুনা নদী এই জেলার প্রধান নদী। ছোট যমুনাও মূলত তিস্তা নদীরই একটি শাখা।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নওগাঁ জেলা · CC BY-SA 4.0
নওগাঁ জেলার দর্শনীয় স্থান
- পাহাড়পুর বৌদ্ধ বিহার
- রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নওগাঁ জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: নওগাঁ-১ (পোরশা,সাপাহার ও নিয়ামতপুর উপজেলা), নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট উপজেলা), নওগাঁ-৩ (বদলগাছি ও মহাদেবপুর উপজেলা), নওগাঁ-৪ (মান্দা উপজেলা), নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) ও নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৫টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ২টি।
- নওগাঁ-১ , আসন ৪৬পোরশা,সাপাহার ও নিয়ামতপুর উপজেলা
মোঃ মোস্তাফিজুর রহমাননওগাঁ-১, BNP - নওগাঁ-২ , আসন ৪৭পত্নীতলা ও ধামইরহাট উপজেলা
মোঃ এনামুল হকনওগাঁ-২, BJEI - নওগাঁ-৩ , আসন ৪৮বদলগাছি ও মহাদেবপুর উপজেলা
মোঃ ফজলে হুদানওগাঁ-৩, BNP - নওগাঁ-৪ , আসন ৪৯মান্দা উপজেলা
ইকরামুল বারী টিপুনওগাঁ-৪, BNP - নওগাঁ-৫ , আসন ৫০নওগাঁ সদর উপজেলা
মোঃ জাহিদুল ইসলাম ধলুনওগাঁ-৫, BNP - নওগাঁ-৬ , আসন ৫১রাণীনগর ও আত্রাই উপজেলা
শেখ মোঃ রেজাউল ইসলামনওগাঁ-৬, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬