মূল বিষয়ে যান
English
সর্বশেষ
খুলনা বিভাগ

নড়াইল জেলা

Narail · ২টি সংসদীয় আসন · ৩টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন২
উপজেলা৩
দল২

নড়াইল জেলা পরিচিতি

নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। ১৮৬১ সালে যশোর জেলার অধীন নড়াইল মহাকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ঐ সময় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহাকুমা গঠিত হয়। ১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহাকুমাকে জেলায় রুপান্তরিত করা হয়।

নামকরণ

নড়াইল জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। কথিত আছে বাংলার সুবাদার আলিবর্দি খানের শাসন আমলে দেশের বিভিন্ন অংশে বর্গি ও পাঠান বিদ্রোহীরা নানা ধরনের উৎপীড়ন শুরু করে। আলিবর্দির মুঘল বাহিনী বর্গি ও পাঠানদের সম্পূর্ণ শায়েস্তা করতে ব্যর্থ হন। এরপর বর্গি ও পাঠান দস্যুরা তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। সুবা বাংলার পশ্চিম ও উত্তর অঞ্চলের অধিবাসীরা প্রাণভয়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় পালাতে থাকে।

জনসংখ্যা

নড়াইলের মোট জনসংখ্যা প্রায় ৯ লক্ষ। এর মধ্যে পুরুষ ৫৪.২২%, মহিলা ৪৫.৭৮%, মুসলিম ৭৫.৫৬%, হিন্দু ২৪.৩১% এবং অন্যান্য ০.১৩%। এর মধ্যে পুরুষ ৪২.২৩% এবং মহিলা ২৮.৯৯%।

অর্থনীতি

এই জেলার লোকজনের প্রধান পেশা কৃষি ৪৭.৫৫%, মৎস্য ২.৮৮%, কৃষি মজুর ১৮.০২%, মজুরী শ্রমিক ২.৪৪%, শিল্প ১.৩১%, ব্যবসা ১০.৯২% এবং চাকরি ৭.৮৪%, পরিবহন ২.৬% এবং অন্যান্য ৭.২৪। মোট আবাদযোগ্য জমি ৭৮৪৫৮ হেক্টর। এর মধ্যে একক ফসল ৪৩.১৭%, দ্বৈত ফসল ৪৪.২৫% এবং ত্রিফসলী জমি ১২.৫৮%। চাষীদের মধ্যে ২৭.৫৪% ভূমিহীন, ৩৬.৮১% ক্ষুদ্র, ১৪.৭৭% মাঝারী এবং ধনী ২০.৯৭%। এই জেলার প্রধান শস্য ধান, পাট, গম, তেল বীজ, সরিষা, আলু, আখ, কলাই ও খেসারী।

নদ-নদী

নড়াইল জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে আঠারোবাঁকি নদী, নবগঙ্গা নদী, চিত্রা নদী, মধুমতি নদী ও ভৈরব নদ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইছামতির বিল ও চাচুরি বিল।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, নড়াইল জেলা · CC BY-SA 4.0

নড়াইল জেলার দর্শনীয় স্থান

  • বাধাঘাট
  • রামকৃষ্ণ মিশন
  • নড়াইল জমিদার বাড়ি
  • হাটবাড়িয়া জমিদার বাড়ি
  • এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়
  • গোয়াল বাথান গ্রামের মসজিদ
  • কদমতলা মসজিদ
  • নলদীতে গাজীর দরগা
  • উজিরপুরে রাজা কেশব রায়ের বাড়ী
  • জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির
  • লক্ষ্মীপাশায় কালিবাড়ী
  • নিশিনাথতলা

নড়াইল জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • মাসরুর · উল-হক সিদ্দিকী - বীর উত্তম
  • সৈয়দ নওশের আলী · ফজলুল হক মন্ত্রী সভার মন্ত্রী
  • অমল সেন · তেভাগা আন্দোলনের প্রাধান নেতা
  • এস এম সুলতান · বিখ্যাত চিত্রশিল্পী
  • বিজয় সরকার · চারণ কবি
  • ড. রথীন্দ্রনাথ বোস · রসায়নবিদ
  • কবিয়াল বিজয় সরকার · বিখ্যাত কবিগান গায়ক
  • ডা. নীহার রঞ্জন গুপ্ত · প্রায় ৫০টি উপন্যাসের লেখক
  • কমল দাশগুপ্ত · নজরুল সঙ্গীত শিল্পী
  • শেখ আবদুস সালাম · সর্বকনিষ্ঠ শহীদ বুদ্ধীজীবি
  • কাজী সাজ্জাদ হোসেন · কুয়েটের উপাচার্য
  • আবদুল জলিল শিকদার

জেলার মানচিত্র

নড়াইল জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

নড়াইল জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: নড়াইল-১ ও নড়াইল-২। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ১টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →