নারায়ণগঞ্জ জেলা
Narayanganj · ৫টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নারায়ণগঞ্জ জেলা পরিচিতি
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদর দপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আঁঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।
নামকরণ
১৭৬৬ সালে হিন্দু ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।
ইতিহাস
সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না। নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব প্রাচীন সুবর্ণগ্রামকে কেন্দ্র করেই। বহু অঞ্চলে মুসলিম অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা নগরের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়কালে দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁ। ফিরোজ শাহ চতুর্দশ শতাব্দীর প্রায় প্রথমদিকে এই অঞ্চল নিজেদের দখলে নিয়ে তা অন্তর্ভুক্ত করেন লখনৌতি রাজ্যের। এর ফলে ঘটে হিন্দু রাজত্বের অবসান।
অবস্থান ও আয়তন
নারায়ণগঞ্জ জেলা রাজধানী ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে, ২৩°৩৩' থেকে ২৩°৫৭' উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬' থেকে ৯০°৪৫' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর জেলা উত্তরে নরসিংদী জেলা, গাজীপুর জেলা এবং দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলা, পশ্চিমে ঢাকা। নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ১৩ মিটার বা ৩২ ফুট।
জনসংখ্যা
২০১৫ সালের তথ্য অনুযায়ী জেলার জনসংখ্যা হলো ৩০,৭৪,০৭৭ জন। ২০১১ সালের আদমশুমারী ও গৃহগণনা অনুসারে নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা ছিল ২৯৪৮২১৭ জন (জাতীয় জনসংখ্যার ২.০৫%, যা মঙ্গোলিয়ার মত একটি বৃহৎ রাষ্ট্রের জনসংখ্যার সমান বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের মোট জনংখ্যার সমান। জেলায় পুরুষ জনসংখ্যা ১৫২১৪৩৮ জন এবং নারী জনসংখ্যা ১৪৬৭৭৯ জন।
অর্থনীতি
রপ্তানী শিল্পে পাট যখন বাংলাদেশের প্রধানতম পণ্য, তখন নারায়ণগঞ্জ "প্রাচ্যের ডান্ডি" নামে খ্যাত থাকলেও বর্তমানে নিট গার্মেন্টস ও হোসিয়ারী শিল্পের জন্য সুপরিচিত। নিটওয়্যার রপ্তানীকারকদের সংগঠন "বিকেএমইএ" ও হোসিয়ারী শিল্প উদ্যোক্তাদের প্রধান কার্যালয় "হোসিয়ারী সমিতি" নারায়ণগঞ্জে অবস্থিত। ফতুল্লা এনায়েতনগর এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে প্রায় ৭০০ গার্মেন্টস আছে। সারা নারায়ণগঞ্জ শহরে প্রায় ১ হাজার রপ্তানিমুখী গার্মেন্টস আছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নারায়ণগঞ্জ জেলা · CC BY-SA 4.0
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নারায়ণগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ উপজেলা), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার উপজেলা), নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি ও এনসিপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও জাতীয় পার্টির ১টি।
- নারায়ণগঞ্জ-১ , আসন ২০৪রূপগঞ্জ উপজেলা
মুস্তাফিজুর রহমান ভূঁইয়ানারায়ণগঞ্জ-১, BNP - নারায়ণগঞ্জ-২ , আসন ২০৫আড়াইহাজার উপজেলা
মোঃ নজরুল ইসলাম আজাদনারায়ণগঞ্জ-২, BNP - নারায়ণগঞ্জ-৩ , আসন ২০৬সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর- ১ থেকে ১০)
আজহারুল ইসলাম মান্নাননারায়ণগঞ্জ-৩, BNP - নারায়ণগঞ্জ-৪ , আসন ২০৭নারায়ণগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ: ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক
আব্দুল্লাহ আল আমিননারায়ণগঞ্জ-৪, NCP - নারায়ণগঞ্জ-৫ , আসন ২০৮নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর- ১১ থেকে ২৭ ও বন্দর উপজেলা
আবুল কালামনারায়ণগঞ্জ-৫, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬