মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

শরিয়তপুর জেলা

Shariatpur · ৩টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৬
দল১

শরিয়তপুর জেলা পরিচিতি

শরীয়তপুর জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক জেলা। পূর্বে এটি মাদারীপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৯ সালে মাদারীপুরের পূর্বাংশ নিয়ে শরীয়তপুর মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

ইতিহাস

প্রাচীনকালে এ অঞ্চল তথা তৎকালীন ফরিদপুর জেলার অংশ মাদারীপুর মহকুমার নাম ছিলো ইদিলপুর যা কোটালিপাড়া অথবা চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। পরবর্তীতে বিক্রমপুরের অধীনে নাম ছিলো কেদারপুর। বারোভূঁইয়ার বিপ্লবী চাঁদ রায় ও কেদার রায়, দক্ষিণ বিক্রমপুরের আড়া ফুলবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কেদার রায় প্রতিষ্ঠা করেছিলেন রায়পুর নামের গ্রামটি। তাদের রায়বংশ অনুসারেই নাম হয়েছিলো রায়পুর যা কয়েক শতাব্দী ধরে ছিলো। শুধু পাশের গ্রামে তাদের খনন করা দুটি বিশাল দীঘি রয়ে গেছে। এখনো দিগম্বরী দেবীর পূজা হয় সেখানে। তাই এই দিঘীগুলোর বর্তমান নাম দিগম্বরীর দীঘি।

অবস্থান ও আয়তন

শরীয়তপুর জেলার আয়তন ১১৪৫.০০ বর্গকিলোমিটার। এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা, পশ্চিমে মাদারীপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি।

অর্থনীতি

এই জেলায় বসবাসকারী মানুষের বেশির ভাগ কৃষিকাজের সাথে যুক্ত। উৎপাদনশীল শস্যের মধ্যে রয়েছে ধান, পাট, গম, পিঁয়াজ, মিষ্টি আলু, টমেটো প্রভৃতি। এর মধ্যে পাট, পিঁয়াজ, আদা, টমেটো প্রধান রপ্তানী পণ্য হিসেবে বিবেচিত।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, শরীয়তপুর জেলা · CC BY-SA 4.0

শরিয়তপুর জেলার দর্শনীয় স্থান

  • কার্তিকপুর জমিদার বাড়ি
  • হাটুরিয়া জমিদার বাড়ি
  • ধানুকার মনসা বাড়ি
  • রুদ্রকর জমিদার বাড়ি
  • রুদ্রকর মঠ
  • কোদালপুর দরবার শরীফ
  • সুরেশ্বর দরবার শরীফ
  • মডার্ন ফ্যান্টাসি কিংডম
  • বুড়ির হাট মসজিদ
  • বুড়ির হাট মুন্সী বাড়ী
  • লাকার্তা শিকদার বাড়ি
  • পন্ডিতসার চিশতীনগর দরবার শরীফ

জেলার মানচিত্র

শরিয়তপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

শরিয়তপুর জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: শরিয়তপুর-১ (শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা), শরিয়তপুর-২ ও শরিয়তপুর-৩। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →