ঠাকুরগাঁও জেলা
Thakurgaon · ৩টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
ঠাকুরগাঁও জেলা পরিচিতি
ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
নামকরণ
‘নিশ্চিন্তপুর’-নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে নিশ্চিন্তে বসবাসের উপযোগী কোনো গ্রাম বা জনপদের ছবি। কিংবা মনে পড়ে যায় বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের ‘নিশ্চিন্তপুর’ গ্রামের কথা। কিন্তু কখনো মনে পড়েনা উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের কথা। কেননা অনেকদিন আগেই চাপা পড়ে গেছে ঠাকুরগাঁওয়ের এই নিশ্চিন্তপুর নামটি।
ইতিহাস
টাংগন, শুক ও সেনুয়া বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসনমলে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোনো স্হানে একটি থানা স্হাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। "ঠাকুর" অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্হানটির নাম ঠাকুরগাঁও হয়েছে। প্রাগৈতিহাসিক কালে সমুদ্রগর্ভে ছিল বাংলাদেশ নামের এই বদ্বীপটি। বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখণ্ডটি কালপ্রবাহে জেগে ওঠে। তবে এর যে এলাকাটি সমুদ্রের তলদেশ থেকে সবার আগে উঠে আসে তাহলো, হিমালয়ের পাদদেশ ও তার সংশ্লিষ্ট অঞ্চল।
অবস্থান ও আয়তন
ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, পূর্বে পঞ্চগড় জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ।
অর্থনীতি
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮, ২০১৯ ও ২০২০ অনুযায়ী বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ২০২০ সালের হিসাব অনুযায়ী ঠাকুরগাঁও এ গমের উৎপাদনের পরিমাণ ছিল ১,৭৫,৬৬৯ মেট্রিক টন যা ঢাকা অথবা খুলনা বিভাগের সবগুলো জেলায় মোট উৎপাদিত গমের তুলনায় অধিক। খাদ্যশস্য গমের অধিক ফলনের কারণে ঠাকুরগাঁও-কে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়।
সংস্কৃতি ও ঐতিহ্য
নদী মেখলা প্রকৃতি দুলালী এই বাংলাদেশে সংস্কৃতি ও জীবনধারার সাথে লোক সংস্কৃতি অবিচ্ছেদ্য। আজ অত্যাধুনিক বিজ্ঞানের যুগে সভ্যতার চরম বিকাশ হওয়ার সাথে সাথে বাংলার পল্লী জীবনের জীবনযাত্রা পদ্ধতিতে, আচার-অনুষ্ঠানেও পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এতদসত্বেও তা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি।
নদ-নদী
ঠাকুরগাঁওয়ে অনেকগুলো নদী রয়েছে। সেগুলো হচ্ছে টাঙ্গন নদী, ছোট ঢেপা নদী, কুলিক নদী, পুনর্ভবা নদী, তালমা নদী, পাথরাজ নদী, কাহালাই নদী, তীরনই নদী, নাগর নদী, তিমাই নদী, এবং নোনা নদী। এছাড়াও আছে শুক নদী, ছোট সেনুয়া নদী, আমনদামন নদী, লাচ্ছি নদী এবং ভুল্লী নদী।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, ঠাকুরগাঁও জেলা · CC BY-SA 4.0
ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থান
- হরিপুর জমিদারবাড়ি
- নাগর নদীর পাড়, হরিপুর উপজেলা
- প্রসাশন শিশু পার্ক, হরিপুর উপজেলা
- হরিপুর উপজেলা পরিষদের সবুজে ঘেরা পরিবেশ
- আমাই-দিঘি, হরিপুর উপজেলা পরিষদের চত্বর
- বাংলাদেশ-ভারত বর্ডার, হরিপুর উপজেলা
- রামরাই দিঘি
- মুজাবর্ণী সরকারপাড়া দিঘি
- মুজাবর্ণী সরকারপাড়া ভেলাপুকুর দিঘি
- মুজাবর্ণী সরকারপাড়া তিশিলিয়া দিঘি
- উত্তর মুজাবর্ণী সরকারপাড়া ডেরিকাপাড়া জামে মসজিদ
- উত্তর মুজাবর্ণী সরকারপাড়া ভেলাপুকুর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদ
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর উপজেলা), ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩। ত্রয়োদশ সংসদে ১টি আসন এখন শূন্য, বাকি ২টিই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও জাতীয় পার্টির ১টি।
- ঠাকুরগাঁও-১ , আসন ৩ঠাকুরগাঁও সদর উপজেলা
মির্জা ফখরুল ইসলাম আলমগীরঠাকুরগাঁও-১, BNP - ঠাকুরগাঁও-২ , আসন ৪বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানিসংকাইল উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহ: ধর্মগড় ও কাশিপুর
মোঃ আব্দুস সালামঠাকুরগাঁও-২, BNP - ঠাকুরগাঁও-৩ , আসন ৫পীরগঞ্জ উপজেলা ও নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত রানিশংকাইল উপজেলা: ধর্মগড় ওকাশিপুর
মোঃ জাহিদুর রহমানঠাকুরগাঁও-৩, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬