চাঁদপুর জেলা
Chandpur · ৫টি সংসদীয় আসন · ৮টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
চাঁদপুর জেলা পরিচিতি
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হলো চাঁদপুর জেলা। ১৯৮৪ সালে বৃহত্তর কুমিল্লা জেলার অংশ থেকে এটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত হয়। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের ৪১তম ও জনসংখ্যার দিক থেকে ২২তম বৃহৎ জেলা। প্রশাসনিকভাবে চাঁদপুর ৮টি উপজেলা নিয়ে গঠিত এবং উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর নদী বন্দর একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নদী বন্দর। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে এই জেলা ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে পরিচিত।
নামকরণ
চাঁদপুর জেলার কোনো স্বতন্ত্র পূর্বনাম জানা যায় না। ঐতিহাসিকভাবে চাঁদপুর ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। পরবর্তীতে ১৯৬০ সালের ১ অক্টোবর ত্রিপুরা জেলাকে কুমিল্লা নামকরণ করা হয়। ১৮৫৮ সালের ত্রিপুরা ১১টি থানা নিয়ে গঠিত ছিল। একে পরবর্তীতে ১৮৭৮ সালে চাঁদপুর নামকরণ করা হয়। তাই কখনো কখনো জুবকীবাজার-কে চাঁদপুরের পূর্বনাম হিসেবে উল্লেখ করা হয়। বারো ভূঁইয়াদের আমলে চাঁদপুরের অংশবিশেষ ছিল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের অধিগত।
অবস্থান ও আয়তন
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০০´ থেকে ২৩°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩২´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চাঁদপুর জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার। চাঁদপুর জেলার মোট আয়তন ১,৭৪০.৬ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০২২ সালের জনশুমারি অনুযায়ী চাঁদপুর জেলার মোট জনসংখ্যা ২৬,৩৫,৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ১২,২৮,৭৭৪ জন এবং মহিলা ১৪,০৫,৬৮২ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৬০২ জন। চাঁদপুর জেলার ভোটার সংখ্যা মোট ১৪,১১,৬০৬ জন, যার মধ্যে পুরুষ ৭,৩৬,৯৩৭ ও নারী ৬,৭৪,৬৬৯ জন। চাঁদপুর জেলায় ত্রিপুরা, চাকমা ও বেদে সম্প্রদায়ের কিছু সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
অর্থনীতি
চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় ৩০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত। এছাড়াও উল্লেখযোগ্যভাবে অনেক ব্যবসায়ী বিদ্যমান। জেলা সদরে অনেক মাছের আড়ত রয়েছে, যা জেলার অর্থনীতির মূল চালিকাশক্তি। চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে বড় বড় বহু শিল্পকারখানা রয়েছে। এই জায়গাটিকে সরকার বিসিক শিল্প নগরী ঘোষণা করে। এই এলাকাটি চাঁদপুর সহ অন্যান্য জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী।
নদ-নদী
চাঁদপুর মূলত মেঘনা নদীর তীরে অবস্থিত হলেও প্রকৃতপক্ষে এর অবস্থান পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনবিন্দুতে, যা তিন নদীর মোহনা নামে পরিচিত। এ জেলার মধ্য দিয়ে অতিক্রমকারী বা নিকটবর্তী নদীগুলো হলো মেঘনা, পদ্মা, ডাকাতিয়া, গোমতী ও ধনাগোদা। চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমে তিন নদীর মোহনার প্রবল জলরাশি থেকে চাঁদপুর জেলার স্থলভূমি রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে বোল্ডার দ্বারা একটি মোলহেড নির্মাণ করেছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, চাঁদপুর জেলা · CC BY-SA 4.0
চাঁদপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- আইউব আলী খান · ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ
- আবদুর রব মিঞা · ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ
- আব্দুল করিম পাটওয়ারী · ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ
- ওয়ালী উল্লাহ নওজোয়ান · ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ
- নূরেজ্জামান ভুঁইয়া · রাজনীতিবিদ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক
- এম এ ওয়াদুদ · ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক
- মোহাম্মদ আনোয়ার হোসেন · বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- সালাহউদ্দিন আহমেদ · বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- সিরাজুল মওলা · বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- আবদুল জব্বার পাটোয়ারী · বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- আবদুল হালিম · বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
- আবুল কাশেম ভূঁইয়া · বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
চাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: চাঁদপুর-১ (কচুয়া উপজেলা), চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা), চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি ও স্বতন্ত্র ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- চাঁদপুর-১ , আসন ২৬০কচুয়া উপজেলা
আ ন ম এহছানুল হক মিলনচাঁদপুর-১, BNP - চাঁদপুর-২ , আসন ২৬১মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা
মোঃ জালাল উদ্দিনচাঁদপুর-২, BNP - চাঁদপুর-৩ , আসন ২৬২চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা
শেখ ফরিদ আহম্মেদচাঁদপুর-৩, BNP - চাঁদপুর-৪ , আসন ২৬৩ফরিদগঞ্জ উপজেলা
মোঃ আবদুল হান্নানচাঁদপুর-৪, Ind - চাঁদপুর-৫ , আসন ২৬৪হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা
মোঃ মমিনুল হকচাঁদপুর-৫, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬