মূল বিষয়ে যান
English
সর্বশেষ
রাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা

ChapaiNawabganj · ৩টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৫
দল১

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচিতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। তাই এই জেলার ভাষা অনেকটা মালদহ জেলার সাথে মিশে যায়। এই জেলা ১৯৪৭ সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্থানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গন্য হয়। ১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আমের শহর' বা 'আমের দেশ' বলেও জানে।

নামকরণ

চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিকালের। জেলাবাসীর দাবির মুখে ২০০১ সালের ১লা আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। পূর্বে এই এলাকা ‘নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক-ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়।

অবস্থান ও আয়তন

মোট ১,৭৪৪ বর্গ কিলোমিটার আয়তনের চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান বাংলাদেশের মানচিত্রে সর্ব পশ্চিমে। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রাজশাহী জেলা ও নওগাঁ জেলা। এটি ভৌগোলিকভাবে ২৪°২২′ হতে ২৪°৫৭′ উত্তর অক্ষাংশে এবং ৮৭°৫৫′ হতে ৮৮°২৩′ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।

জনসংখ্যা

চাঁপাই নবাবগঞ্জ জেলার জনসংখ্যা ১৬৪৭৫২১ জন। মোট জনসংখ্যার ৯৫.৫৩% ইসলাম ধর্মালম্বী, ৩.৯২% হিন্দু ধর্মালম্বী, ০.৩৯ % খ্রিস্টান ধর্মালম্বী এবং ০.১৫% জনগণ অন্যান্য ধর্মের অনুসারী।

অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই জেলার বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তারা মূলত কৃষিকাজ করে তাদের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে থাকে। তার মধ্যে কিছু মৌসুমি ব্যবসায়ী আছে যারা মৌসুমের সময় অর্থ উপার্জন করে। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এই মৌসুমি আম ব্যবসায়ীদের জন্য ব্যবসার উপযুক্ত স্থান। আমের মৌসুমে এই শিবগঞ্জ উপজেলা হয়ে উঠে লোকে লোকারণ্য।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা · CC BY-SA 4.0

চাঁপাইনবাবগঞ্জ জেলার দর্শনীয় স্থান

  • ছোট সোনা মসজিদ
  • ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা
  • ছোট সোনা মসজিদ পার্ক
  • তোহাখানা
  • শাহ নেয়ামতুল্লাহ এর মাজার
  • চামচিকা মসজিদ
  • দারাসবাড়ি মসজিদ
  • দারাসবাড়ি মাদরাসা
  • সোনামসজিদ স্থলবন্দর
  • ধানিয়াচক মসজিদ
  • স্বপ্নপল্লী
  • নাচোল রাজবাড়ী

জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল উপজেলা) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই জামায়াতে ইসলামীর। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →