চুয়াডাঙ্গা জেলা
Chuadanga · ২টি সংসদীয় আসন · ৪টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
চুয়াডাঙ্গা জেলা পরিচিতি
চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর "চুয়াডাঙ্গা ডাকঘর" চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় ১৯৩৮ সালে। তবে কৃষি কাজের জন্য জেলাটা খুবই আদর্শ একটা জেলা। কৃষি কাজের উপর এখানকার মানুষদের মুল জীবিকা নির্বাহ হয়ে থাকে।
নামকরণ
গ্রিক ঐতিহাসিকদের মতে এ এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই রাজ্য অবস্থিত ছিল। গাঙ্গেয় নামক একটি শহরও এ চুয়াডাঙ্গায় অবস্থিত ছিল বলে শোনা যায়। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে, এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গো মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে।
ইতিহাস
গ্রিক ঐতিহাসিক ও ভৌগোলিকদের বিবরণ ও টলেমির মানচিত্র অনুযায়ী, বর্তমান চুয়াডাঙ্গা জেলা সর্ব পশ্চিম ধারার অব্যবহিত পূর্বাঞ্চলেই ছিল। এই অঞ্চলটিতে গঙ্গাঋদ্ধি নামক শক্তিশালী রাজ্য ও গঙ্গে নামক একটি উল্লেখযোগ্য নগরী বিদ্যমান ছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার চন্দ্রকেতুগড় ও পার্শ্ববর্তী এলাকায় খনন করে কতকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে গবেষকগণ ধারণা করেন যে, বর্তমান দ্বি-গঙ্গা নামক জায়গাতেই গ্রিক ইতিহাসে উল্লেখিত গঙ্গাঋদ্ধি রাজ্যের রাজধানী ছিল।
অবস্থান ও আয়তন
চুয়াডাঙ্গা জেলার আয়তন ১১৭০.৮৭ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের ৫৪তম জেলা। চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্বদিকে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর জেলা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, ঝিনাইদহ জেলা, দক্ষিণে যশোর জেলা, এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। জেলার মূল শহর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত।
জনসংখ্যা
২০২২ সনের আদম শুমারি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা ১২,৩৪,০৬৬ জন, যার মধ্যে ৬,০৭,৫৫৮ জন পুরুষ ও ৬,২৬,২৪৫ জন মহিলা। জনসংখ্যার ১২,০৪,২০১ জন মুসলিম, ২৭,৭৬৬ হিন্দু, ১,৬০৫ জন খ্রিষ্টান, ৪৯৪ জন অন্যান্য ধর্মাবলম্বী। ২০১১ সনের আদম শুমারি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা ১১,২৯,০১৫ জন, যার মধ্যে ৫,৬৪,৮১৯ জন পুরুষ ও ৫,৬৪,১৯৬জন মহিলা।
অর্থনীতি
চুয়াডাঙ্গা বাংলাদেশের মধ্যে ভুট্টা,পান,শাকসবজি, খেজুরের গুড় উৎপাদনে প্রথম স্থান অর্জন কারী জেলা। এ ছাড়া বাণিজ্যিক ফুল এবং আম উৎপাদনে বাংলাদেশের জেলাসমূহের মধ্যে দ্বিতীয়। এই জেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত। শ্রমশক্তির ৫৮% কৃষিকাজে, এবং মাত্র ২২% ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট। আবাদযোগ্য জমির পরিমাণ ৮৯৪.২০ বর্গকিলোমিটার, যার মধ্যে ৯৯% কোন না কোন প্রকার সেচ ব্যবস্থার আওতাধীন।
নদ-নদী
চুয়াডাঙ্গা জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী, চিত্রা নদী, ভৈরব নদ, কুমার নদ, মাথাভাঙ্গা নদী।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, চুয়াডাঙ্গা জেলা · CC BY-SA 4.0
চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান
- পুলিশ পার্ক - পুলিশ সুপার-এর কার্যালয় সংলগ্ন
- শিশু স্বর্গ - ফেরি ঘাট রোড
- ডিসি ইকো পার্ক - শিবনগর, দামুড়হুদা,চুয়াডাঙ্গা
- নাটুদহের আট কবর - মুক্তিযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর
- কেরু এন্ড কোম্পানি - দর্শনা
- তিন গম্বুজবিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ
- ঘোলদাড়ী শাহী মসজিদ - আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামে
- ঠাকুরপুর জামে মসজিদ
- শিবনগর মসজিদ
- জামজামি মসজিদ
- হাজারদুয়ারি স্কুল - দামুড়হুদা উপজেলা
- নীলকুঠি - কার্পাসডাঙ্গা ও ঘোলদাড়ি
চুয়াডাঙ্গা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা · ১
- মোজাম্মেল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি, সাবেক সংসদ সদস্য
- মিঞা মোহাম্মদ মনসুর আলী, রাজনীতিবিদ
- আলী আজগার টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা · ২
- হারুনুর রশীদ · খেতাবপ্রাপ্ত শহীদ বীরপ্রতীক
- আকরাম আহমেদ · খেতাবপ্রাপ্ত বীর উত্তম
- খোদা বক্স সাঁই · সুরকার ও গায়ক - ১৯৯১ সালে একুশে পদকপ্রাপ্ত
- সুরেন্দ্রমোহন ভট্টাচার্য · প্রখ্যাত সাহিত্যিক, পুরোহিত দর্পণ প্রণেতা
- বেবী ইসলাম · প্রখ্যাত আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক
- শামসুজ্জামান দুদু · সাবেক সংসদ সদস্য
- ফিরোজা বারী মালিক, প্রখ্যাত নারী নেত্রী এবং সমাজসেবিকা
- টিনা খান, অভিনেত্রী ও প্রযোজক
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
চুয়াডাঙ্গা জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই জামায়াতে ইসলামীর। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- চুয়াডাঙ্গা-১ , আসন ৭৯আলমডাঙ্গা ও নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা: তিতুদহ,বেগমপুরনেহালপুর ওগড়াইটুপি ইউনিয়ন
মোঃ মাসুদ পারভেজচুয়াডাঙ্গা-১, BJEI - চুয়াডাঙ্গা-২ , আসন ৮০দামুড়হুদা, জীবননগর ও চুয়াডাঙ্গা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ: তিতুদহ,বেগমপুরনেহালপুর ওগড়াইটুপি ইউনিয়ন
মোঃ রুহুল আমিনচুয়াডাঙ্গা-২, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬