মূল বিষয়ে যান
English
সর্বশেষ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার জেলা

Cox's Bazar · ৪টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৯
দল১

কক্সবাজার জেলা পরিচিতি

কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কক্সবাজার জেলা বৃহত্তর চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে বৃহত্তর চট্টগ্রাম জেলাকে ভেঙে কক্সবাজার জেলা প্রতিষ্ঠা করা হয়। উপজেলার সংখ্যানুসারে কক্সবাজার বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের জেলা। কক্সবাজার জেলায় রয়েছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত।

নামকরণ

কক্সবাজারের প্রাচীন নাম পালংকী। একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিষ্টাব্দে এখানে একটি বাজার স্থাপন করেন। কক্স সাহেবের বাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি।

অবস্থান ও আয়তন

কক্সবাজার জেলার মোট আয়তন ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২০°৩৫´ থেকে ২১°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার।

জনসংখ্যা

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা ২৮,৮৩,২৬৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,৩৪,৬২২ জন এবং মহিলা ১৩,৮৮,৫৬৩ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৩৩ জন। ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৯৪.৫৭% মুসলিম, ৩.৮৩% হিন্দু এবং ১.৫০% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।

অর্থনীতি

প্রধান পেশা: কৃষি, মৎস্যজীবি, কৃষি শ্রমিক, মজুর, চাকরিজীবী, ব্যবসায়ী এবং অন্যান্য। প্রধান শস্য: ধান, আলু, ডাল, পিঁয়াজ, হলুদ, আঁদা, গম, আঁখ, তামাক, রাবার, সবজী, পান, সুপারি। প্রধান ফল: আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, নারিকেল, লিচু, পেয়ারা, তাল। কারখানা ও প্রতিষ্ঠান: চালের কল ৪৭৩টি, লবণের কল ৩৮টি, বরফের কল ৬৪টি, ময়দার কল ১৪৫টি, মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ৩১টি, মৎস্য-খাদ্য কল ১টি, স'মিল, ছাপাখানা ১৮টি।

সংস্কৃতি ও ঐতিহ্য

কক্সবাজার জেলার মানুষ সাধারণত চাটগাঁইয়া ভাষা বা চিটাঈঙ্গা ভাষায় কথা বলে, তবে কথ্য ভাষায় অনেক ক্ষেত্রে কক্সবাজার কেন্দ্রিক শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। ঐতিহাসিকভাবে এ অঞ্চলের মানুষের সাথে বর্তমান মায়ানমার এর সাথে ব্যাপক যোগাযোগের সম্পর্ক ছিল যা এখনও সীমিত আকারে হলেও অটুট রয়েছে। এ কারণে আরাকানের ভাষার কিছু কিছু উপাদান কক্সবাজারের কথ্য ভাষায় মিশ্রিত হয়ে গেছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, কক্সবাজার জেলা · CC BY-SA 4.0

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান

  • সমুদ্র সৈকত
  • কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
  • ইনানী সমুদ্র সৈকত
  • টেকনাফ সমুদ্র সৈকত
  • কুতুবদিয়া সমুদ্র সৈকত
  • পর্যটন পার্ক
  • টেকনাফ নেচার পার্ক
  • নাফ পর্যটন পার্ক, টেকনাফ
  • সাবরাং ট্যুরিজম পার্ক, টেকনাফ
  • ডুলাহাজারা সাফারি পার্ক
  • নিভৃতে নিসর্গ পার্ক, চকরিয়া
  • দ্বীপ

কক্সবাজার জেলার নদ-নদী

  • মাতামুহুরী নদী, কক্সবাজার জেলার বৃহত্তম নদী
  • নাফ নদী, বাংলাদেশ-মায়ানমার আন্তসীমান্ত নদী
  • বাঁকখালী নদী
  • রেজু খাল
  • বুড়া মাতামুহুরী নদী
  • ঈদগাও নদী
  • ভারুয়াখালি নদী
  • ভোলাখাল নদী
  • উজানটিয়া নদী
  • অমাবস্যাখালী নদী
  • কোহেলিয়া নদী
  • কুতুবদিয়া চ্যানেল

কক্সবাজার জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • শিক্ষক ও গবেষক
  • বদিউল আলম, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শিরিন আক্তার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ওবায়দুল্লাহ হামযাহ, মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
  • ছিদ্দিক আহমদ, মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
  • সুলতান যওক নদভী, মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
  • মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি
  • মংছেন চীং মংছিন, একুশে পদক বিজয়ী গবেষক
  • রশিদ উদ্দিন আহমদ, স্বাধীনতা পুরস্কার বিজয়ী চিকিৎসক
  • সলিমুল্লাহ খান, বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী গবেষক
  • মুহাম্মদ আবদুর রশিদ সিদ্দিকী, গবেষক
  • উচ্চ পদস্হ কর্মকর্তা

জেলার মানচিত্র

কক্সবাজার জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: কক্সবাজার-১ (চকরিয়া উপজেলা ও পেকুয়া উপজেলা), কক্সবাজার-২ (কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা), কক্সবাজার-৩ (কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলা) ও কক্সবাজার-৪ (উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →