দিনাজপুর জেলা
Dinajpur · ৬টি সংসদীয় আসন · ১৩টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
দিনাজপুর জেলা পরিচিতি
দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলা আয়তনে উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তম এবং পুরো বাংলাদেশে ১১ তম।
নামকরণ
দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় "দিনাজপুর"। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে "দিনাজপুর"।
অবস্থান ও আয়তন
প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়।
জনসংখ্যা
দিনাজপুর জেলার জনসংখ্যা ৩,৩১৫,২৩৮ জন। এর মধ্যে পুরুষ ১৬,৬০,৯৯৭ জন ও মহিলা ১৬,৫৪,২৪১ জন। দিনাজপুর জেলায় ২০,৫৭,০৩০ জন মুসলিম, ৫,২১,৯২৫ জন হিন্দু, ২৭,৯৯৬ জন খ্রিস্টধর্ম, ১,০৯৩ জন বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের প্রায় ৩৪,৮০৬ জন লোক বাস করে। দিনাজপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ০.৯৮%। দিনাজপুর জেলায় সাঁওতাল, ওরাওঁ, মাহলী, মালপাহাড়ী, কোল প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
অর্থনীতি
জেলার অর্থনীতির চালিকাশক্তি হলো কৃষি। জনগোষ্ঠীর মোট আয়ের ৬৩.৯০% আসে কৃষিখাত থেকে। দিনাজপুর জেলার মোট আয়ের ৬.২৯% ও ৩.৯০% আসে যথাক্রমে অকৃষি শ্রমিক ও শিল্পখাত থেকে। কৃষি ও শিল্প ছাড়াও অন্যান্য খাতের আয়- ব্যবসা ১২.৮৯%, পরিবহন ও যোগাযোগ ৩.৩৫%, চাকরি ৬.৫৮%, নির্মাণ ৩.৩৭%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট ও রেমিটেন্স ০.২৩% এবং অন্যান্য ৫.৩২%।
সংস্কৃতি ও ঐতিহ্য
দিনাজপুর জাদুঘর দিনাজপুরের মহারাজার বিভিন্ন নিদর্শনের স্মারকবাহী একটি জাদুঘর। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাচীন নিদর্শনের সংগ্রহশালা। রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১,০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার।
নদ-নদী
দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত হলেও অনেক নদী ও পানি সম্পদের অধিকারী। চাষাবাদের জন্য দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীতে রাবার ড্যাম দেওয়া হয়েছে। এছাড়াও দিনাজপুরে আরো অনেক নাম না জানা ছোট নদী আছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, দিনাজপুর জেলা · CC BY-SA 4.0
দিনাজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ একজন ইসলামি পণ্ডিত এবং রাজনীতিবিদ
- আব্দুল্লাহ আল কাফি, সাবেক সাংসদ, রাজনীতিবিদ এবং সমাজ সেবক
- লিটন কুমার দাস, ক্রিকেটার
- শিবলী সাদিক, রাজনীতিবিদ
- উত্তম চন্দ্র রায়,সমাজ সেবক
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
দিনাজপুর জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা), দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর উপজেলা), দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা) ও দিনাজপুর-৬ (নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৫টি ও স্বতন্ত্র ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৫টি ও স্বতন্ত্র ১টি।
- দিনাজপুর-১ , আসন ৬বীরগঞ্জ ও কাহারোল উপজেলা
মোঃ মনজুরুল ইসলামদিনাজপুর-১, BNP - দিনাজপুর-২ , আসন ৭বোচাগঞ্জ ও বিরল উপজেলা
মোঃ সাদিক রিয়াজদিনাজপুর-২, BNP - দিনাজপুর-৩ , আসন ৮দিনাজপুর সদর উপজেলা
সৈয়দ জাহাঙ্গীর আলমদিনাজপুর-৩, BNP - দিনাজপুর-৪ , আসন ৯খানসামা ও চিরিরবন্দর
মোঃ আখতারুজ্জামান মিয়াদিনাজপুর-৪, BNP - দিনাজপুর-৫ , আসন ১০পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা
এ, জেড, এম, রেজওয়ানুল হকদিনাজপুর-৫, Ind - দিনাজপুর-৬ , আসন ১১নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা
আবু জাফর মোঃ জাহিদ হোসেনদিনাজপুর-৬, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬