মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

ফরিদপুর জেলা

Faridpur · ৪টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৯
দল২

ফরিদপুর জেলা পরিচিতি

ফরিদপুর জেলা বাংলাদেশের দক্ষিণবঙ্গে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পাটের জন্য এই জেলার খ্যাতি রয়েছে। ১৯৮৪ সালে এই জেলাকে ভেঙ্গে রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা গঠন করা হয় এবং সাম্প্রতিক সময়ে এসে এই জেলাগুলো নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাংলাদেশের মধ্যে পাট উৎপাদনে শীর্ষ জেলা এবং 'পাটের রাজধানী' হিসেবে পরিচিত। এছাড়াও অন্যতম পিঁয়াজ উৎপাদনকারী জেলা হিসেবেও এর পরিচিতি রয়েছে। ছয়টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার মোট আয়তন ২,০৫২.৮৬ কিমি২। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী এখানে মোট ৫,২৫,৫৮০টি খানা রয়েছে যেখানে মোট ২১,৬২,৮৭৯ জন মানুষ বসবাস করেন।

ইতিহাস

ফরিদপুর শহরটির পুরনো নাম ছিল ফতেহাবাদ। মরা পদ্মা নামে একটি নদীর তীরে এই শহরটির অবস্থান ছিল, যেটি মূল পদ্মা নদী থেকে ৩২ কিলোমিটার দূরে ছিল। পঞ্চদশ শতকের শুরুর দিকে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ ফতেহাবাদে একটি টাঁকশাল স্থাপন করেছিলেন। ১৫৩৮ সাল পর্যন্ত ফতেহাবাদ বাংলা সুলতানির টাঁকশাল হিসেবে ব্যবহৃত হয়েছে। সম্রাট আকবরের মুঘল সাম্রাজ্যকালে 'আইন-ই-আকবরী'-তে শহরটি 'হাওয়েলি মহল ফতেহাবাদ' নামে উল্লেখিত হয়। পর্তুগিজ মানচিত্রকার জোয়াও দে ব্যারোস একে 'ফাতিয়াবাস' নামে উল্লেখ করেছেন। ভ্যান ডেন ব্রুকের ওলন্দাজ মানচিত্রে একে 'ফাথুর' হিসেবে বর্ণনা করা হয়েছে।

অবস্থান ও আয়তন

ফরিদপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। এই জেলার উত্তরে রাজবাড়ী জেলা, মানিকগঞ্জ জেলা ও ঢাকা জেলা। দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও মাদারীপুর জেলা। পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা। পূর্বে মাদারীপুর জেলা, ঢাকা জেলা ও মুন্সিগঞ্জ জেলা অবস্থিত। ফরিদপুর জেলা ২৩°১০′ থেকে ২৩°৪০′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৭′ থেকে ৯০°০৬′ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। গুগল ম্যাপে ফরিদপুর শহর - ফরিদপুর

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ফরিদপুর জেলা · CC BY-SA 4.0

ফরিদপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • সাতৈর শাহী মসজিদ · বোয়ালমারী
  • পাতরাইল মসজিদ · ভাঙ্গা
  • মথুরাপুর দেউল · মধুখালী
  • বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর · মধুখালী
  • বলিয়া দিঘি · ভাঙ্গা
  • বলিয়া দিঘির মসজিদ · ভাঙ্গা
  • পদ্মা নদীর চরাঞ্চল · সদরপুর
  • পদ্মা নদীর চরাঞ্চল · চরভদ্রাসন
  • বোয়ালমারী
  • বাইশরশি জমিদারবাড়ি · সদরপুর
  • আটরশি বিশ্ব জাকের মঞ্জিল · সদরপুর
  • গেরদা মসজিদ · ফরিদপুর সদর সংলগ্ন

জেলার মানচিত্র

ফরিদপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

ফরিদপুর জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: ফরিদপুর-১ (মধুখালী,বোয়ালমারী ও আলফাডাংগা উপজেলা), ফরিদপুর-২ (নগরকান্দা,সালথা উপজেলা), ফরিদপুর-৩ (ফরিদপুর সদর উপজেলা) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৩টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও স্বতন্ত্র ২টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →