ফেনী জেলা
Feni · ৩টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
ফেনী জেলা পরিচিতি
ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ফেনীর প্রধান প্রশাসনিক কেন্দ্র হলো ফেনী শহর, যা ফেনী সদর উপজেলার মুখ্য প্রশাসনিক কেন্দ্র। ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর এর আগ পর্যন্ত এটি বৃহত্তর নোয়াখালীর একটি মহকুমা ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুযায়ী, ফেনী জেলা বর্তমানে দেশের ধনী জেলাগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। জেলাটিতে দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ, যা দেশের অন্যান্য জেলার তুলনায় কম। ফেনী জেলার অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নামকরণ
ফেনী নদীর নামানুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি-সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরী পারাপারের ঘাট হিসেবে ফনী শব্দের ব্যবহার পাওয়া যায়। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় উল্লেখ করেন, ফনী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বে মহাগিরি পার নাই তার।
অবস্থান ও আয়তন
ফেনী জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গকিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৪৪´ থেকে ২৩°১৭´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৫´ থেকে ৯১°৩৫´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে ফেনী জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৫১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৯৭ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা, দক্ষিণে নোয়াখালী জেলা ও চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে নোয়াখালী জেলা।
জনসংখ্যা
২০২২ সালের জনশুমারী অনুযায়ী ফেনী জেলার জনসংখ্যা ১৬,৪৮,৮৯৬ জন। তার মধ্যে পুরুষের সংখ্যা ৭,৮০,০৬৫ জন, মহিলার সংখ্যা ৮,৬৮,১২৪ এবং হিজড়া সংখ্যা ৮৪ জন। এ জেলার শহরাঞ্চলে বাস করে ৪৮৮,৯৯০ জন এবং গ্রামাঞ্চলে বাস করে ১১,৫৯,২৮৩ জন। এই জেলার জনসংখ্যার শতকরায় মুসলিম ৯৪.৩৫%, হিন্দু ৫.৫২%, বৌদ্ধ ০.০৪%, খ্রিস্টান ০.০১% ও অন্যান্য ধর্মাবলম্বী ০.০৭% করে রয়েছে।
নদ-নদী
ফেনী জেলার প্রধান প্রধান নদীগুলো হলো ফেনী নদী, মুহুরী নদী, ছোট ফেনী নদী, কহুয়া নদী, সিলোনিয়া নদী এবং কালিদাস পাহালিয়া নদী।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, ফেনী জেলা · CC BY-SA 4.0
ফেনী জেলার দর্শনীয় স্থান
- ফেনী নদী
- বিজয় সিংহ দীঘি
- রাজাঝির দীঘি
- রামনগর চৌধুরী বাড়ি জামে মসজিদ
- চাঁদগাজী ভূঁইয়া মসজিদ
- মুহুরী প্রজেক্ট
- কাজিরবাগ ইকো পার্ক
- শমসের গাজীর কেল্লা
- শর্শাদী শাহী মসজিদ
- মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ
- ফেনী বিমানবন্দর
- প্রতাপপুর জমিদার বাড়ি
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
ফেনী জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: ফেনী-১ (পরশুরাম,ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা), ফেনী-২ (ফেনী সদর উপজেলা) ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভুঁঞা উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও জাতীয় পার্টির ১টি।
- ফেনী-১ , আসন ২৬৫পরশুরাম,ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা
মুন্সী রফিকুল আলমফেনী-১, BNP - ফেনী-২ , আসন ২৬৬ফেনী সদর উপজেলা
জয়নাল আবদিনফেনী-২, BNP - ফেনী-৩ , আসন ২৬৭সোনাগাজী ও দাগনভুঁঞা উপজেলা
আবদুল আউয়াল মিন্টুফেনী-৩, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬