মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

গাজীপুর জেলা

Gazipur · ৫টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৫
উপজেলা৫
দল২

গাজীপুর জেলা পরিচিতি

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ১৯৮৪ সালে ঢাকা সদর উত্তর মহকুমার বেশিরভাগ অংশ নিয়ে ঢাকা জেলা হতে পৃথক হয়ে স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। জেলাটি ঢাকা বিভাগে অবস্থিত, এর উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা, পূর্ব ও দক্ষিণ-পূর্বে নরসিংদী জেলা পশ্চিমে টাঙ্গাইল জেলা এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঢাকা জেলা।

ইতিহাস

গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগির এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে।

অবস্থান ও আয়তন

গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, গাজীপুর জেলা · CC BY-SA 4.0

গাজীপুর জেলার দর্শনীয় স্থান

  • ভাওয়াল জাতীয় উদ্যান
  • গাজীপুর সাফারি পার্ক
  • ভাওয়াল রাজবাড়ী, গাজীপুর সিটি
  • নুহাশ পল্লী, গাজীপুর সদর
  • কাশিমপুর জমিদার বাড়ি, গাজীপুর সদর
  • দত্তপাড়া জমিদার বাড়ি, গাজীপুর সদর
  • শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর
  • বলিয়াদী জমিদার বাড়ী, কালিয়াকৈর
  • ঈসা খানের সমাধি, কালীগঞ্জ
  • নাগরী গির্জা, কালীগঞ্জ

গাজীপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • মেঘনাদ সাহা · তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী
  • মোঃ সামসুল হক · স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি
  • ফকির শাহাবুদ্দীন · বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল
  • তাজউদ্দিন আহমেদ · বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
  • মোঃ মজিবুর রহমান · রাজনীতিবিদ ও এমপি
  • এম মঞ্জুরুল করিম রনি · রাজনীতিবিদ ও এমপি
  • এস.এম. রফিকুল ইসলাম · রাজনীতিবিদ ও এমপি
  • এ কে এম ফজলুল হক মিলন · রাজনীতিবিদ ও এমপি
  • চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী · ব্যারিস্টার ও রাজনীতিবিদ
  • হুমায়ূন ফরীদি · জাতীয় চলচ্চিত্র ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা
  • ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ · রাজনীতিবিদ, সাবেক পাটমন্ত্রী
  • আহসানউল্লাহ মাস্টার · রাজনীতিবিদ; সাবেক সংসদ সদস্য

জেলার মানচিত্র

গাজীপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

গাজীপুর জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হতে ১৮ নং ওয়ার্ড), গাজীপুর-২, গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজিপুর সদর উপজেলারঃ মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন), গাজীপুর-৪ (কাপাসিয়া উপজেলা) ও গাজীপুর-৫। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →