
মোঃ মজিবুর রহমান
Md. Mazibur Rahman
সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা
পরিচিতি
মোঃ মজিবুর রহমান গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।
মোঃ মজিবুর রহমান গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) মনোনয়নে তিনি প্রথমবারের মতো সংসদে এসেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এলাকায় তিনি মেয়র মজিবুর রহমান নামে পরিচিত।
তিনি ১৯৬৮ সালের ১১ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা শুকুর আলী এবং মা সূর্য্য ভানু। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। পেশায় তিনি ব্যবসায়ী।
২০০৪ সালে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক হিসেবে তাঁর জনপ্রতিনিধিত্বের যাত্রা শুরু হয়। পরে তিনি টানা তিনবার কালিয়াকৈর পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং প্রায় দুই দশক এই দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করেন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ২,০৮,৬৮৮ ভোট পেয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র: উইকিপিডিয়া (বাংলা), tbsnews.net। ভুল দেখলে জানান।
নির্বাচনী এলাকা
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।
সংসদে মেয়াদ
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ১ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।
২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট
আসনের সব ফল →- মোঃ মজিবুর রহমান
BNPবিজয়ী২,০৮,৬৮৮৫৫.৭% - Md. Shah Alam Bakshi
BJEI১,৪৯,৫৫৩৩৯.৯%
- Md. Imarat Hossain KhanInd৬,৭০৩১.৮%
- Ruhul Amin
IAB৫,৬৯৬১.৫% - S. M. Shafiqul IslamJP(ERSHAD)৩,৩২৫০.৯%
- Taslima AkhterSPB-M২৩২০.১%
- Chowdhury Irad Ahmed SiddiquiBangladesh Labour Party১৬৮০.০%
- Atiqul IslamGF১২৯০.০%
সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন
আসন: গাজীপুর-১
আসনের পাতা →(ক)কালিয়াকৈর এবং(খ) গাজীপুর সিটি কর্পোরেশনের ১ হতে ১৮ নং ওয়ার্ড
সংসদীয় কমিটি(১)
সংবাদ ও ভিডিও
সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…