জয়পুরহাট জেলা
Jaipurhat · ২টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
জয়পুরহাট জেলা পরিচিতি
জয়পুরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
ইতিহাস
স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি, রংপুর জেলার ২টি ও দিনাজপুর জেলার ৩টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তারই অংশ নিয়ে ১৯৭১ সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা গঠিত হয়। ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস অস্পষ্ট; কারণ এই সময়ে ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোন স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না। জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্য ভূক্ত ছিল। সে সময় জয়পুরহাট নামে কোন স্থান পাওয়া যায় না। এমনকি জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোন ভৌগোলিক অস্তিত্ব ছিল না।
অবস্থান ও আয়তন
জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, দক্ষিণে বগুড়া জেলা ও নওগাঁ জেলা, পূর্বে বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা, পশ্চিমে নওগাঁ জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। জেলাটির মোট এলাকার পরিমাণ ৯৬৫.৮৮ বর্গ কিলোমিটার।
অর্থনীতি
জয়পুরহাট জেলার অর্থনীতি সম্পূর্ণরূপে কৃষি নির্ভর। জয়পুরহাট উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত। এখানকার মৃৎ শিল্পের কাজ এখন বিলুপ্তির পথে। জয়পুরহাট চিনিকল বাংলাদেশের বৃহৎ চিনিকল। জামালগঞ্জ কয়লা খনি দেশের বৃৃহত্তম কয়লা খনি।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, জয়পুরহাট জেলা · CC BY-SA 4.0
জয়পুরহাট জেলার দর্শনীয় স্থান
- বেল আমলা বার শিবালয়,জয়পুরহাট সদর
- বানিয়াপাড়া কামিল মাদ্রাসা, জয়পুরহাট সদর
- পাগলা দেওয়ান বধ্যভূমি, জয়পুরহাট সদর
- ভীমের পান্টি, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর
- দুয়ানী ঘাট, জয়পুরহাট সদর
- গোপীনাথপুর মন্দির, আক্কেলপুর
- হিন্দা-কসবা শাহী জামে মসজিদ, ক্ষেতলাল
- নিমাই পীরের মাজার, পাথরঘাটা, পাঁচবিবি
- আছরাঙ্গা দীঘী, ক্ষেতলাল
- নান্দাইল দীঘি, পুনট,কালাই
- শিশু উদ্যান,জয়পুরহাট
- বাংলাদেশ কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইন্সটিটিউট, খঞ্জনপুর, জয়পুরহাট সদর
জয়পুরহাট জেলার নদ-নদী
- ছোট যমুনা নদী
- তুলসীগঙ্গা নদী
- হারাবতী নদী
- চিরি নদী
জয়পুরহাট জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- মনতাজুর রহমান আকবর
- ফাতেমা তুজ জোহরা
- শামসুদ্দিন হীরা
- কবি আতাউর রহমান
- অধ্যাপক মজিবর রহমান দেবদাস
- জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
- খুরশিদ আলম
- মেজর জেনারেল সাফিনুল ইসলাম
- মেজর জেনারেল সাকিল আহমেদ
- আলেমা খাতুন ভাসানী
- কাজী মোখলেসুর রহমান
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা) ও জয়পুরহাট-২ (আক্কেলপুর,ক্ষেতলাল ও কালাই উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ১টি ও বিএনপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- জয়পুরহাট-১ , আসন ৩৪জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা
মোঃ ফজলুর রহমান সাঈদজয়পুরহাট-১, BJEI - জয়পুরহাট-২ , আসন ৩৫আক্কেলপুর,ক্ষেতলাল ও কালাই উপজেলা
মোঃ আব্দুল বারীজয়পুরহাট-২, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬