মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ময়মনসিংহ বিভাগ

জামালপুর জেলা

Jamalpur · ৫টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৫
উপজেলা৭
দল১

জামালপুর জেলা পরিচিতি

জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইসলাম ধর্মপ্রচারক শাহজামাল ইয়ামানির নামানুসারে জামালপুর জেলার নামকরণ করা হয়। পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। জেলার পশ্চিমে অবস্থিত যমুনা নদী। জেলাটি কৃষি পণ্য উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ। জেলাটির রেল পথে বাহাদুরাবাদ ঘাট, ময়মনসিংহ, টাঙ্গাইল, এবং সড়কপথে ভারতের মেঘালয়ের সাথে যোগাযোগ রয়েছে। কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম, এবং গম উৎপন্ন হয়। ভারত থেকে আমদানিকৃত পণ্যের জন্য অন্যতম শুল্কস্টেশন রয়েছে এই জেলায়।

ইতিহাস

ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ জন অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয়, শাহ জামাল-এর নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর। ময়মনসিংহ জেলার অধীনে ১৮৪৫ সালে জামালপুর মহকুমা গঠিত হয়। ভয়াবহ বন্যায় যমুনা নদীর সৃষ্টির পরে জামালপুর মহকুমার সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার সাথে জুড়ে দেওয়া হয় ১৮৫৫ সালে। দেওয়ানগন্জ থানা রংপুর জেলা হতে ১৮৬৬ সালে জামালপুর মহকুমায় যুক্ত করা হয়।

অবস্থান ও আয়তন

এই জেলার উত্তরে ভারতের মেঘালয়, কুড়িগ্রাম জেলা এবং শেরপুর জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা, পূর্বে শেরপুর জেলা ও ময়মনসিংহ জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা।

জনসংখ্যা

মুসলিম ৯৭.৭৪%, হিন্দু ১.৯২%, খ্রিষ্টান ০.০৭%, বৌদ্ধ ০.০৪% এবং অন্যান্য ০.১৪%। উপজাতিগোষ্ঠী - গারো, হদি, কুর্মী এবং মাল অন্যতম।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, জামালপুর জেলা · CC BY-SA 4.0

জামালপুর জেলার দর্শনীয় স্থান

  • হযরত শাহ জামাল -এর মাজার - জামালপুর সদর
  • হযরত শাহ কামাল এর মাজার, ডিগ্রীরচর বাজার,দেওয়ানগঞ্জ উপজেলা
  • হযরত শাহ কামাল -এর মাজার - দুরমুঠ, মেলান্দহ উপজেলা
  • জামালপুর সাংস্কৃতিক পল্লী, সদর
  • আলেয়া গার্ডেন, জামালপুর সদর
  • গারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র - বকশীগঞ্জ উপজেলা
  • মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টর ধানুয়া কামালপুর বকশীগঞ্জ উপজেলা
  • ধানুয়া কামালপুর স্থলবন্দর- বকশীগঞ্জ উপজেলা
  • মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ -ধানুয়া কামালপুর বকশীগঞ্জ উপজেলা
  • বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল লিঃ ও লেদার মিল লি
  • দয়াময়ী মন্দির - জামালপুর সদর
  • যমুনা সার কোম্পানি লিমিটেড- তারাকান্দি, সরিষাবাড়ী

জামালপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান
  • আলমাস হোসেন · রাজনীতিবিদ
  • নাদেরুজ্জামান খান · রাজনীতিবিদ
  • আবুল হোসেন · রাজনীতিবিদ
  • আব্দুল কাইয়ুম · সাবেক পুলিশ মহা পরিদর্শক
  • এ কে এম ময়নুল হক · রাজনীতিবিদ
  • এম রশিদুজ্জামান মিল্লাত · রাজনীতিবিদ
  • করিমুজ্জামান তালুকদার · রাজনীতিবিদ
  • নিলোফার চৌধুরী মনি · রাজনীতিবিদ
  • তহুরা আলী: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য
  • মোজাফফর হোসেন · রাজনীতিবিদ
  • মোহাম্মদ রেজা খান · রাজনীতিবিদ

জেলার মানচিত্র

জামালপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা), জামালপুর-২ (ইসলামপুর উপজেলা), জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা), জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) ও জামালপুর-৫ (জামালপুর সদর উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →