ঝালকাঠি জেলা
Jhalokathi · ২টি সংসদীয় আসন · ৪টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
ঝালকাঠি জেলা পরিচিতি
ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা বা অঞ্চল। নদী বন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে। ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হত।
ইতিহাস
ঝালকাঠি পূর্বে পিরোজপুর জেলার অন্তর্ভুক্ত। ১ এপ্রিল ১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভার গোড়াপত্তন হয়। ব্রিটিশ শাসনামলে সেনাবাহিনী কর্তৃক কুলকাঠিতে ১৭ জন মুসলমান নিহত হন। স্থানীয় দাঙ্গা নিরসন ও শৃঙ্খলা প্রদানের জন্য ১৮৮২ সালে ঝালকাঠিতে একটি পুলিশ থানা স্থাপন করা হয়। নদী বন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে। ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বাণিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হত। কিছু স্থানীয় রাজাকার এর সহায়তায় ১৬ই জুন ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনী তাদের হত্যা করে।
অবস্থান ও আয়তন
এ উপজেলার মোট আয়তন ৭৫৮.০৬ বর্গকিলোমিটার। ঝালকাঠি উপজেলার উত্তর ও পূর্বে বরিশাল জেলা, পূর্ব ও দক্ষিণে পটুয়াখালী জেলা পশ্চিমে পিরোজপুর জেলা, দক্ষিণে বিষখালী নদী ও বরগুনা জেলা।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি জেলার মোট জনসংখ্যা ৬,৮২,৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ৩,২৯,১৪৭ জন এবং মহিলা ৩,৫৩,৫২২ জন।
অর্থনীতি
প্রধান ফল: আম, কলা, জলপাই, কাঠাল তাল, লিচু, নারিকেল, আমড়া, পেয়ারা, পান। শিল্প-কারখানা: বরফ কল, ময়দার কল, লবণ কারখানা, রাইস মিল, তেলের কল, বিড়ি কারখানা। কুটির শিল্প: গামছা শিল্প, মৃৎশিল্প।
দর্শনীয় স্থান
সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ী, পুরাতন পৌরসভা ভবন, মাদাবর মসজিদ, সুরিচোরা জামে মসজিদ, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা, গাবখান সেতু, কীর্ত্তিপাশা জমিদার বাড়ি, শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ, বিনয়কাঠি, আটঘর নৌকা বাজার, ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, পেয়ারা বাগান,কীর্তিপাশা জমিদার বাড়ি, মিঞা বাড়ির মসজিদ।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, ঝালকাঠি জেলা · CC BY-SA 4.0
ঝালকাঠি জেলার নদ-নদী
- কীর্তনখোলা নদী
- খায়রাবাদ নদী
- বিষখালী নদী
- সুগন্ধা নদী
- ধানসিঁড়ি নদী
- গাবখান নদী
- জাংগালিয়া নদী ও
- বাসন্ডা নদী
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা) ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- ঝালকাঠি-১ , আসন ১২৫রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা
রফিকুল ইসলাম জামালঝালকাঠি-১, BNP - ঝালকাঠি-২ , আসন ১২৬ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা
ইসরাত সুলতানা ইলেন ভূট্টোঝালকাঠি-২, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬