মূল বিষয়ে যান
English
সর্বশেষ
চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুর জেলা

Laxmipur · ৪টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৫
দল১

লক্ষ্মীপুর জেলা পরিচিতি

লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জেলাটি মূলত সয়াবিন, নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত। এটি বাংলাদেশের একটি বি শ্রেণিভুক্ত জেলা। আয়তনে এটি বাংলাদেশের ৪৬ তম জেলা ও জনসংখ্যায় এটি বাংলাদেশের ৩৬ তম জেলা।

নামকরণ

লক্ষ্মীপুর জেলার নামকরণ নিয়ে কয়েকটি মত প্রচলিত রয়েছে। লক্ষ্মী, হিন্দু ধর্মানুসারে ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী এবং পুর হল শহর বা নগর। এ হিসাবে লক্ষ্মীপুর এর সাধারণ অর্থ দাঁড়ায় সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী। ঐতিহাসিক কৈলাশ চন্দ্র সিংহ রাজমালা বা ত্রিপুরার ইতিহাস লিখতে গিয়ে তৎকালীন নোয়াখালীর পরগণা ও মহালগুলোর নাম উল্লেখ করেছেন। এতে দেখা যায়, বাঞ্ছানগর ও সমসেরাবাদ মৌজার পশ্চিমে লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল।

অবস্থান ও আয়তন

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°৩০´ থেকে ২৩°১০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩৮´ থেকে ৯০°০১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে লক্ষ্মীপুর জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৪৫ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ১৫৭ কিলোমিটার। এ জেলার উত্তরে চাঁদপুর জেলা, কুমিল্লা জেলা, দক্ষিণে ভোলা জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে নোয়াখালী জেলা, পশ্চিমে মেঘনা নদী, ভোলা জেলা ও বরিশাল জেলা।

জনসংখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার মোট জনসংখ্যা ১৯,৩৭,৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৯,১৩,০৯৯ জন, নারী ১০,২৪,৭৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের সদস্য ৮৬ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,৩৪৫ জন। এ জেলার মোট জনসংখ্যার মধ্যে ১৪,৫৫,৪৬৯ জন মানুষ গ্রামাঞ্চলে এবং ৪,৮২,৪৭৯ জন মানুষ শহরাঞ্চলে বসবাস করেন।

দর্শনীয় স্থান

প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ লক্ষ্মীপুর জেলায় পর্যটকদের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে। জ্বীনের মসজিদ: রায়পুর উপজেলায় অবস্থিত ১৮৮৮ সালে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি 'মসজিদ-ই-জামে আবদুল্লাহ' নামেও পরিচিত। এর অনন্য স্থাপত্যশৈলী পর্যটকদের আকর্ষণ করে। আলেকজান্ডার মেঘনা বিচ: রামগতি উপজেলার চর আলেকজান্ডারে মেঘনা নদীর তীরে অবস্থিত এই স্থানটি জেলার অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক বিনোদন কেন্দ্র।

নদ-নদী

লক্ষ্মীপুর জেলার প্রধান নদীগুলো হল মেঘনা নদী, ডাকাতিয়া নদী, কাটাখালী নদী, রহমতখালি নদী চন্দনা ও ভুলুয়া নদী।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, লক্ষ্মীপুর জেলা · CC BY-SA 4.0

জেলার মানচিত্র

লক্ষ্মীপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

লক্ষ্মীপুর জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা), লক্ষ্মীপুর-২, লক্ষ্মীপুর-৩ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৩টি ও স্বতন্ত্র ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →