মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জ জেলা

Manikganj · ৩টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৭
দল১

মানিকগঞ্জ জেলা পরিচিতি

মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

নামকরণ

মূলত সংস্কৃত ’মানিক্য’ শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। ১৮৪৫ সাল মহুকুমা সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারী নথিপত্রে মানিকগঞ্জের নাম পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে তিনটি মত জনশ্রুতি রয়েছে- অনেকের মতে, অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিক শাহ নামক এক সুফি দরবেশ সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন।

ইতিহাস

বাংলার মধ্য-ভাটি অঞ্চলভূক্ত মানিকগঞ্জ জেলার ভূ-ভাগ নদীবাহিত পলি দ্বারা গঠিত। বিশেষত: পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, করতোয়া, তিস্তা ও ব্রক্ষ্মপুত্র প্রভৃতি নদনদী যুগ যুগ ধরে এ অঞ্চলের ভূমি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছে। গাজীখালি, ধলেশ্বরী ও কালীগঙ্গার তীরে গড়ে উঠেছে বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার অধীন ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনকল্পে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অর্ন্তভূক্ত করা হয়। মানিকগঞ্জ জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা।

অবস্থান ও আয়তন

মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। উত্তরে টাঙ্গাইল জেলা, দক্ষিণে ফরিদপুর জেলা এবং ঢাকা জেলা, পূর্বে ঢাকা জেলা, পশ্চিমে রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা, পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা। এটি ২৩°৫২'৪৫" উত্তর অক্ষাংশ ও ৯০˚৪'১৫" পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মানিকগঞ্জ জেলার আয়তন ১৩৭৮.৯৯ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

মানিকগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় ১৬,৭১,৯৮৫ জন, যার মধ্যে ৫২.০২% পুরুষ এবং ৪৭.৯৮% মহিলা।

অর্থনীতি

মানিকগঞ্জে মোট ১৬৬ টি হাটবাজার রয়েছে। এছাড়াও বছরে এখানে প্রায় ৫৪ টি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মানিকগঞ্জ জেলা · CC BY-SA 4.0

মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান

  • ধানকোড়া জমিদার বাড়ি
  • মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

জেলার মানচিত্র

মানিকগঞ্জ জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: মানিকগঞ্জ-১ (দৌলতপুর,ঘিওর ও শিবালয় উপজেলা), মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল স্বতন্ত্র ২টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →