মেহেরপুর জেলা
Meherpur · ২টি সংসদীয় আসন · ৩টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
মেহেরপুর জেলা পরিচিতি
মেহেরপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ জেলার পর বাংলাদেশের অন্যতম ছোট জেলা। মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরে পাকিস্তান বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘটিত বেশ কিছু প্রাথমিক যুদ্ধের সাক্ষী। মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় আম্রকাননে শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে। ২৬শে ফেব্রুয়ারি, ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয়।
নামকরণ
মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমানসিদ্ধ তথ্য আমরা জানা যায়। একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সাথে সামঞ্জস্য রেখে ষোড়শ শতকের অথরা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়েছে। এ অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল।
ইতিহাস
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেহেরপুর, একপ্রাচীন জনপদ। তবে ঠিক কোনসময়ে অবিভক্ত নদীয়ার এই প্রাচীন জনপদ গড়ে ওঠে তা জানা যায়নি। জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এখানে জনপদ গড়ে ওঠে। কিন্তু এসম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণাদি পাওয়া যায় না। ঐতিহাসিক কুমুদনাথ মল্লিকের মতে, "কেহ কেহ এই স্থানটিকে মিহির-খনার বাসস্থান বলিয়াও নির্দেশ করেন এবং মিহিরের নাম হইতে মিহিরপুর, অপভ্রংশে মেহেরপুর কল্পনা করেন। " নামকরন সম্পর্কিত এ ধারণাটি অনুমান ও কল্পনানির্ভর। নামকরণ নিয়ে আরো একটি মতামত রয়েছে। ড. আশরাফ সিদ্দিকীর মতে, ১৬শ শতাব্দীর একজন দরবেশ মেহের আলী শাহের নামে এ অঞ্চলের নামকরণ হয়েছে।
অবস্থান ও আয়তন
মেহেরপুর জেলা ২৩.৪৪° থেকে ২৩.৫৯° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৪° থেকে ৮৮.৫৩° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা। এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চুয়াডাঙ্গা জেলা ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, মেহেরপুর জেলা · CC BY-SA 4.0
মেহেরপুর জেলার দর্শনীয় স্থান
- করমদী গোসাঁইডুবি মসজিদ
- শিব মন্দির , বল্লভপুর
- বরকত বিবির মাজার
- বাঘুয়াল পীরের দরগা
- ভবানীপুর মন্দির
- মুজিবনগর
- মুজিবনগর স্মৃতিসৌধ
- পৌর ঈদগাহ
- মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
- আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
- সিদ্ধেশ্বরী কালী মন্দির
- আমঝুপি নীলকুঠি
মেহেরপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- কৃষ্ণকান্ত ভাদুড়ী · নবদ্বীপ রাজবংশের সভাকবি, তার উপাধি ছিল রসসাগর
- ইমরুল কায়েস · ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল
- দীনেন্দ্রকুমার রায় · লেখক
- স্বামী নিগমানন্দ · ধর্মসংস্কারক
- আবদুল মোমিন · বাংলায় শ্রমিক আন্দোলনের নেতা
- ওয়ালিল হোসেন · বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
- রফিকুর রশীদ:লেখক,বাংলা একাডেমি পুরস্কার ২০২১
- ফরহাদ হোসেন · মন্ত্রী,জনপ্রশাসন মন্ত্রণালয়
- মোহাম্মদ সহিউদ্দিন · মুক্তিযোদ্ধা ও ১৯৭১ সালের প্রবাসী সরকারের সাংসদ
- আব্দুল মান্নান · মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য
- আহম্মদ আলী · মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য
- মনির হায়দার · বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
মেহেরপুর জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা) ও মেহেরপুর-২ (গাংনী উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই জামায়াতে ইসলামীর। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- মেহেরপুর-১ , আসন ৭৩মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা
মোঃ তাজউদ্দীন খানমেহেরপুর-১, BJEI - মেহেরপুর-২ , আসন ৭৪গাংনী উপজেলা
মোঃ নাজমুল হুদামেহেরপুর-২, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬