নাটোর জেলা
Natore · ৪টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নাটোর জেলা পরিচিতি
নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি অন্যতম জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা। নাটোর বনলতা সেন, রাণী ভবানী, নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন, কাঁচাগোল্লা, চলন বিল, হালতির বিল এর জন্য বিখ্যাত। নাটোর জেলা দূর্যোগ প্রবণ এলাকা না হলেও সিংড়া উপজেলা ও লালপুর উপজেলায় আত্রাই নদী এবং পদ্মা নদীতে মাঝে মাঝে বন্যা দেখা দেয়।
ইতিহাস
অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে মতান্তরে ১৭১০ সালে। ১৭৩০ সালে রাণী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।
অবস্থান ও আয়তন
নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা জেলা ও সিরাজগঞ্জ জেলা, পশ্চিমে রাজশাহী জেলা। গ্রিনিচ আন্তজার্তিক সময় হতে নাটোরের সময় ৫ ঘন্টা ৫৪ মিনিট অগ্রবর্তী। ঢাকা থেকে ৬ মিনিট ব্যবধান রয়েছে। নাটোর শহরটি পদ্মা-যমুনা মিলনস্থল হতে ১০৭ কি.মি উত্তর-পশ্চিম বরাবর। নাটোরসহ এর পার্শ্ববর্তী পাবনা ও সিরাজগঞ্জে অবস্থিত চলন বিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিল।
অর্থনীতি
জেলার প্রধান উৎপাদিত ফসল হলো ধান। এছাড়াও এখানে রসুন, ইক্ষু, গম, ভুট্টা, আখ, পান ইত্যাদি উৎপাদিত হয়। এখানকার বিলুপ্তপ্রায় ফসল নীল, বোনা আমন ও আউশ ধান। এখানে বেশ কয়েকটি ভারি শিল্প রয়েছে। এর মধ্যে রয়েছে দুইটি চিনিকল, ডিস্টিলারি, প্রান জুসের কারখানা, দত্তপাড়া বিসিক এলাকা, রাজলংকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এলাকা, জুট মিল, পদ্মা অয়েল সংরক্ষণ এলাকা রয়েছে, যা নাটোর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নাটোর জেলা · CC BY-SA 4.0
নাটোর জেলার দর্শনীয় স্থান
- উত্তরা গণভবন
- নাটোর রাজবাড়ী
- ঈশ্বরদী বিমানবন্দর ঈশ্বরদী, লালপুর, নাটোর
- পদ্মার তীরও পদ্মার চর লালপুর
- গ্রীন ভ্যালি পার্ক, লালপুর
- শহীদ সাগর, লালপুর
- বুধপাড়া কালীমন্দির, লালপুর
- ভেল্লাবাড়ি মসজিদ, লালপুর
- গোসাই আশ্রম, লালপুর
- বঙ্গজ্বল রাজবাড়ী বা রানীভবানীর রাজবাড়ী
- চৌগ্রাম জমিদার বাড়ি
- চলন বিল
নাটোর জেলার নদ-নদী
- উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে
- পদ্মা নদী
- আত্রাই নদী
- বড়াল নদী
- নারদ নদ
- তুলসীগঙ্গা
- নাগর নদ
- বারনই নদী
- গুমানি নদী
- হোজা নদী
- নন্দকুজা নদী
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নাটোর জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া), নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা), নাটোর-৩ (সিংড়া উপজেলা) ও নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৩টি ও স্বতন্ত্র ১টি।
- নাটোর-১ , আসন ৫৮লালপুর ও বাগাতিপাড়া
ফারজানা শারমীননাটোর-১, BNP - নাটোর-২ , আসন ৫৯নাটোর সদর ও নলডাঙ্গা
এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুনাটোর-২, BNP - নাটোর-৩ , আসন ৬০সিংড়া উপজেলা
মোঃ আনোয়ারুল ইসলামনাটোর-৩, BNP - নাটোর-৪ , আসন ৬১গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা
মোঃ আব্দুল আজিজনাটোর-৪, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬