নেত্রকোনা জেলা
Netrokona · ৫টি সংসদীয় আসন · ১০টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নেত্রকোনা জেলা পরিচিতি
নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। এটি বাংলাদেশের একটি উর্বর ও সমৃদ্ধ এলাকা। প্রধান ফসলাদির মধ্যে ধানের ব্যাপক ফলন হয়। এছাড়া মৌসুমী শাক সবজিরও ভাল ফলন হয়। মাছ চাষ এ অঞ্চলের একটি অর্থনৈতিক চালিকা শক্তি। এটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এখানে রয়েছে সীমান্তবর্তী গারো পাহাড়, পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, টিলা, হাওড়, নদী, খাল এবং অসংখ্য ছোট-বড় বিল। ধান,গম, পাট, সরিষা, কলা,কুমড়া, কমলা ইত্যাদি কৃষি পণ্য এই অঞ্চলের অন্যতম অর্থনৈতিক পণ্য হলেও বিভিন্ন ছোট শিল্প এবং খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে এই জেলায়। কাঁচ বালি, সিলেকশন বালি, কয়লা, কেউলিন এবং পাথর এই জেলায় পাওয়া যায়।
ইতিহাস
খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এ অঞ্চল গুপ্ত সম্রাটগণের অধীন ছিল। বিভিন্ন সূত্রে জানা যায়, গুপ্তযুগে সমুদ্রগুপ্তের অধীন এই অঞ্চলসহ উত্তর-পশ্চিম ময়মনসিংহ অঞ্চল কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ৬২৯ খ্রিষ্টাব্দে হিন্দুরাজ শশাঙ্কের আমন্ত্রণে চৈনিক পরিব্রাজক হিউ এন সাঙ যখন কামরূপ অঞ্চলে আসেন, তখন পর্যন্ত নারায়ণ বংশীয় ব্রাহ্মণ কুমার ভাস্কর বর্মণ কর্তৃক কামরূপ রাজ্য পরিচালিত ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহার মুল্লুকে বৈশ্য গারো ও দুর্গা গারো তাদের মনগড়া রাজত্ব পরিচালনা করতো।
অবস্থান ও আয়তন
এই জেলার উত্তরে উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নেত্রকোণা জেলা · CC BY-SA 4.0
নেত্রকোনা জেলার দর্শনীয় স্থান
- হযরত শাহ সুলতান রুমী কমরউদ্দিন রুমি মাজার শরীফ, মদনপুর,নেত্রকোণা সদর
- উপজাতীয় কালচারাল একাডেমী - বিরিশিরি, দুর্গাপুর উপজেলা
- বিজয়পুরের চিনামাটির পাহাড় - দুর্গাপুর উপজেলা
- কমলা রাণীর দিঘী
- কুমুদীনি স্তম্ভ - দুর্গাপুর উপজেলা
- সোমেশ্বরী নদী - দুর্গাপুর উপজেলা
- কবি নির্মলেন্দু গুণের বাড়ি,কাশবন,বারহাট্টা
- ডিঙ্গাপোতা হাওর - মোহনগঞ্জ উপজেলা
- চরহাইজদা হাওর
- মগড়া নদী - মদন উপজেলা
- কংস নদী
- ধনু নদী: মোহনগঞ্জ -খালিয়াজুরী
নেত্রকোনা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- নলিনীরঞ্জন সরকার অবিভক্ত বাংলার সাবেক অর্থমন্ত্রী
- হুমায়ুন আহমেদ, লেখক,চলচ্চিত্র পরিচালক, গীতিকার, নাট্যকার
- নির্মলেন্দু গুণ, কবি, সাংবাদিক
- হেলাল হাফিজ, কবি, সাংবাদিক
- মুহম্মদ জাফর ইকবাল, লেখক ও অধ্যাপক
- কুদ্দুস বয়াতি, লোকসঙ্গীত শিল্পী
- লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- শৈলজারঞ্জন মজুমদার
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা), নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা), নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া উপজেলা), নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ,মদন ও খালিয়াজুড়ী উপজেলা) ও নেত্রকোনা-৫ (পূর্বধলা উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ১টি।
- নেত্রকোনা-১ , আসন ১৫৭কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা
ব্যারিষ্টার কায়সার কামালনেত্রকোনা-১, BNP - নেত্রকোনা-২ , আসন ১৫৮নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা
ডাঃ মোঃ আনোয়ারুল হকনেত্রকোনা-২, BNP - নেত্রকোনা-৩ , আসন ১৫৯আটপাড়া ও কেন্দুয়া উপজেলা
রফিকুল ইসলাম হিলালীনেত্রকোনা-৩, BNP - নেত্রকোনা-৪ , আসন ১৬০মোহনগঞ্জ,মদন ও খালিয়াজুড়ী উপজেলা
মোঃ লুৎফুজ্জামান বাবরনেত্রকোনা-৪, BNP - নেত্রকোনা-৫ , আসন ১৬১পূর্বধলা উপজেলা
মাছুম মোস্তফানেত্রকোনা-৫, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬