বাগেরহাট জেলা
Bagerhat · ৪টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
বাগেরহাট জেলা পরিচিতি
বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যা বিবেচনায় বাগেরহাট বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।
নামকরণ
বাগেরহাটের নাম কে কবে দিয়েছিলেন তা গবেষণা সাপেক্ষ হলেও আজ তা নিরূপণ করা দুঃসাধ্য। কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এ জন্যে এ এলাকার নাম হয়ত ‘‘বাঘেরহাট’’ হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাট-এ রূপান্তরিত হয়েছে।
ইতিহাস
বাগেরহাটে প্রথম বসতি স্থাপন করে অনার্য শ্রেণীর মানুষ। এদের মধ্যে রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে আসা অস্ট্রিক ও দ্রাবিড় এবং মঙ্গোলীয় আলপাইন প্রভৃতি। এ অঞ্চলে অনার্য প্রভাবের বড় নিদর্শন হল পৌন্ড্রক্ষত্রিয় সম্প্রদায়। এ জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে রামপাল উপজেলায় এ সম্প্রদায়ের লোক বেশি বাস করে। পৌন্ড্র শব্দের অপভ্রংশ পুড়া বা পোদ। পৌন্ড্র শব্দটি দ্রাবিড় শব্দজাত যার অর্থ ইক্ষু। অনার্য শ্রেণীভূক্ত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ ও বাগেরহাটে প্রচুর বাস করে। এরা বরেন্দ্র অঞ্চল হতে এসে এখানে বসবাস শুরু করে। এ ছাড়া বাগেরহাটে এক শ্রেণীর মৎস্য শিকারী বা জেলে বসবাস করে যাদের আদি পুরুষ নিগ্রোবটু।
অবস্থান ও আয়তন
বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে খুলনা জেলা। ২২°৩২’ থেকে ২২°৫৬’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩২’ থেকে ৮৯°৪৮’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বাগেরহাট জেলার অবস্থান। এ জেলার আয়তন ৩৯৫৯.১১ বর্গকিলোমিটার; তারমধ্যে ১৮৩৪.৭৪ বর্গকিলোমিটার বনাঞ্চল, ৪০৫.৩ বর্গকিলোমিটার জলাশয় এবং অবশিষ্টাংশ নিম্ন-সমভূমি।
অর্থনীতি
বাগেরহাট জেলার মানুষ প্রধানত কৃষি নির্ভর। এ অঞ্চলে প্রচুর পরিমাণে নারিকেল ও সুপারি জন্মে। ধান, মাছ ও বিভিন্ন জাতের সবজি চাষ এ অঞ্চলের মানুষের অর্থনীতির প্রধান উৎস। সুন্দরবন উপকূলের কিছু মানুষ মধু ও গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, বাগেরহাট জেলা · CC BY-SA 4.0
বাগেরহাট জেলার নদ-নদী
- শিবসা নদী
- দড়াটানা নদী
- পশুর নদী
- পানগুছি নদী
- হরিণঘাটা নদী
- বলেশ্বর নদী
- ভোলা নদী
- মোংলা নদী
- রায়মঙ্গল নদী
- ভৈরব নদী
- মধুমতি নদী
- মাদারতলা নদী
বাগেরহাট জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- রাশেদ রহমান অনিক
- নীলিমা ইব্রাহিম
- আবুবকর সিদ্দিক
- আবদুল্লাহ আবু সায়ীদ
- মোহাম্মদ রফিক
- মতিউর রহমান মল্লিক
- আবুল হোসেন
- মোহাম্মদ মোহর আলী
- স্বরোচিষ সরকার
- প্রশান্ত মৃধা
- সুশান্ত মজুমদার
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
বাগেরহাট জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: বাগেরহাট-১ (ফকিরহাট,মোল্লাহাট ও চিতলমারী উপজেলা), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা) ও বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৩টি ও বিএনপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- বাগেরহাট-১ , আসন ৯৫ফকিরহাট,মোল্লাহাট ও চিতলমারী উপজেলা
মোঃ মশিউর রহমান খানবাগেরহাট-১, BJEI - বাগেরহাট-২ , আসন ৯৬বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা
শেখ মনজুরুল হক (রাহাদ)বাগেরহাট-২, BJEI - বাগেরহাট-৩ , আসন ৯৭রামপাল ও মোংলা উপজেলা
শেখ ফরিদুল ইসলামবাগেরহাট-৩, BNP - বাগেরহাট-৪ , আসন ৯৮মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা
মোঃ আব্দুল আলীমবাগেরহাট-৪, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬