মূল বিষয়ে যান
English
সর্বশেষ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা

Brahmanbaria · ৬টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৬
উপজেলা৯
দল৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিচিতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। স্থানীয়রা আঞ্চলিক ভাষায় জেলাটিকে প্রায়ই বাউনবাইরা বলে থাকে।

নামকরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। এস এম শাহনূর প্রণীত "নামকরণের ইতিকথা" থেকে জানা যায়, সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল। যার ফলে এ অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতার সৃষ্টি হত। এ সমস্যা নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভী পাড়ায় বাড়ি তৈরি করে।

অবস্থান ও আয়তন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ১,৮৮১.২০ বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের সর্ব-উত্তরে ২৩°৩৯´ থেকে ২৪°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৪´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ জেলার অবস্থান। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ জেলা।

জনসংখ্যা

জনশুমারি ও গৃহগণনা -২০২২, কমিউনিটি রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া] অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট জনসংখ্যা ৩৩,০৬,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,৩৮,২৬২ জন, নারী ১৭,৬৮,১৪৫ জন, হিজড়া - ১৫৬ জন। ধর্ম অনুযায়ী মুসলিম ৩০,৮৪,৬৪২ জন, হিন্দু ২,২০,৯৬০ জন, খ্রিস্টান ৫০৭ জন, বৌদ্ধ ৪০৫ জন, অন্যান্য ৪৯ জন।

সংস্কৃতি ও ঐতিহ্য

মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। এ জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম, যা দেশের অন্য কোন অঞ্চলে তেমন প্রচলন নেই। এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুতুলনাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্যেও বিখ্যাত।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা · CC BY-SA 4.0

ব্রাহ্মণবাড়িয়া জেলার দর্শনীয় স্থান

  • গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স- নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে অবস্থিত
  • কসবা সীমান্ত হাট- কসবা উপজেলায় রয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট
  • নবীনগর লঞ্চঘাট সংলগ্ন বুড়ি নদীর অপরূপ দৃশ্য
  • রূপসদী জমিদার বাড়ি
  • জয়কুমার জমিদার বাড়ি
  • হরষপুর জমিদার বাড়ি

জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়া জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রাম বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি, স্বতন্ত্র ১টি ও গণসংহতি আন্দোলনের ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ২টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →