গাইবান্ধা জেলা
Gaibandha · ৫টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
গাইবান্ধা জেলা পরিচিতি
গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ এর একটি প্রশাসনিক অঞ্চল। প্রশাসন গাইবান্ধা জেলা ১৮৫৮ সালের ২৭ আগস্ট বৃহত্তর রংপুর জেলার অধীনে ভবানীগঞ্জ নামে একটি মহকুমা গঠিত হয়। ১৮৭৫ সালে ভবানীগঞ্জ নদীগর্ভে বিলীন হলে মহকুমা সদর দপ্তর গাইবান্ধায় স্থানান্তরিত হয়। এ এলাকা এক সময় বাহরবন্দ পরগনার অন্তর্ভুক্ত ছিল। ১৯২৩ সালে গাইবান্ধা শহরটি মিউনিসিপ্যালিটিতে রূপান্তর হয়। ১৯৬০ সালে মিউনিসিপ্যালিটি বিলুপ্ত হয়ে গাইবান্ধা টাউন কমিটি গঠিত হয়। ১৯৭৩ সালে শহর এলাকা গাইবান্ধা পৌরসভায় রূপান্তরিত হয়। গাইবান্ধা জেলা গঠিত হয় ১৯৮৪ সালে। ২০২৪ সালের জরিপ অনুযায়ী, সাক্ষরতার হার এখন ৮৯.৯০ শতাংশ।
ইতিহাস
কথিত আছে আজ থেকে প্রায় ০৫,২০০ বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় ৬০ হাজার গাভী ছিল। সেই গাভী বাধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে বলে কিংবদন্তি রয়েছে। ১৯৮৪ ইং সালের ১৫ আগষ্ট বুধবার, ০২ ফাল্গুন ১৩৯০ বাংলা, ১২ জমাদিউল আউয়াল ১৪০৪ হিজরী সনে গাইবান্ধা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।
অবস্থান ও আয়তন
গাইবান্ধা জেলার উত্তরে কুড়িগ্রাম জেলা ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া জেলা, পূর্বে জামালপুর জেলা ও কুড়িগ্রাম জেলা ও ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা ও রংপুর জেলা। এই জেলার আয়তন ২১৭৯.২৭ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গাইবান্ধা জেলার মোট জনসংখ্যা ২৫,৬২,২৩২ জন। এর মধ্যে পুরুষ ১২,৩৮,৬২১ জন এবং মহিলা ১৩,১৭,৯৪৪ জন। মুসলিম ২২০৫৫৩৯, হিন্দু ১৬৭৮৯৭, বৌদ্ধ ৫০, খ্রিস্টান ২৯২০ এবং অন্যান্য ২৮৪৯। এ উপজেলায় সাঁওতাল, ওরাও প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
অর্থনীতি
গাইবান্ধা জেলায় কুটির শিল্প প্রতিষ্ঠান ১,৬৩,৫২৯টি, ক্ষুদ্র শিল্প ২,১২৩ টি, মাঝারি শিল্প ৫টি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ১ টি। এই জেলার গোবিন্দগঞ্জ উপজেলা কোচাশহর ইউনিয়ন কুটির শিল্পে খুবই উন্নত। এখানে ১৯৬০-এর দশক থেকে সুয়েটার, মুজা, মাফলার ইত্যাদি তৈরী করা হয়। তবে গাইবান্ধা অঞ্চলের মানুষের গড় আয় দৈনিক মাএ ৩৭৫ টাকা।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, গাইবান্ধা জেলা · CC BY-SA 4.0
গাইবান্ধা জেলার দর্শনীয় স্থান
- কামারের হাট
- বালাসী ঘাট
- পেরিমাধব জমিদার বাড়ি
- প্রাচীন মাস্তা মসজিদ
- ফুলপুকুরিয়া পার্ক
- নলডাঙ্গার জমিদার বাড়ি
- ফ্রেন্ডশিপ সেন্টার
- রংপুর সুগার মিলস্ লিমিটেড
- ঘেগার বাজার মাজার
- ড্রীম সিটি পার্ক
- আলিবাবা থিম পার্ক
- গাইবান্ধা পৌর পার্ক
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
গাইবান্ধা জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা), গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা), গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ উপজেলা) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাটা উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৪টি ও বিএনপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৩টি ও স্বতন্ত্র ২টি।
- গাইবান্ধা-১ , আসন ২৯সুন্দরগঞ্জ উপজেলা
মোঃ মাজেদুর রহমানগাইবান্ধা-১, BJEI - গাইবান্ধা-২ , আসন ৩০গাইবান্ধা সদর উপজেলা
মোঃ আব্দুল করিমগাইবান্ধা-২, BJEI - গাইবান্ধা-৩ , আসন ৩১সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা
আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলামগাইবান্ধা-৩, BJEI - গাইবান্ধা-৪ , আসন ৩২গোবিন্দগঞ্জ উপজেলা
মোহাম্মদ শামীম কায়সারগাইবান্ধা-৪, BNP - গাইবান্ধা-৫ , আসন ৩৩ফুলছড়ি ও সাঘাটা উপজেলা
মোঃ আব্দুল ওয়ারেছগাইবান্ধা-৫, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬