কিশোরগঞ্জ জেলা
Kishoreganj · ৬টি সংসদীয় আসন · ১৩টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
কিশোরগঞ্জ জেলা পরিচিতি
কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ঢাকা থেকে উত্তর - পূর্বে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের 'এ' শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত। কিশোরগঞ্জ জেলার পরিচিতি বাক্য হলো “উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা”। হাওর অঞ্চলের জন্য এই জেলা বিখ্যাত।
ইতিহাস
এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনোও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে বত্রিশ এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন; এ গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা 'কিশোরগঞ্জ'-এর উৎপত্তি হয়। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মণ ও সেন শাসকরা এ অঞ্চলে রাজত্ব করে। তাদের পর ছোট ছোট স্বাধীন গোত্র কোচ, হাজং, গারো এবং রাজবংশীরা এখানে বসবাস করে। ১৪৯১ সালে ময়মনসিংহের অধিকাংশ অঞ্চল ফিরোজ শাহ-এর অধীনে থাকলেও কিশোরগঞ্জ সেই মুসলিম শাসনের বাইরে রয়ে যায়।
অবস্থান ও আয়তন
কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় ২,৬৮৯ বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে নেত্রকোণা জেলা ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা।
অর্থনীতি
কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভরশীল। যেমন: হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের মাছের চাহিদার অধিকাংশই পূরণ করে। তাছাড়া, কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এখানে প্রচুর মৎস্য এবং পোল্ট্রি খামার রয়েছে। বেশ কিছু ছোট বড় কলকারখানা রয়েছে। এছাড়া ভৈরব এর জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্পখাত।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, কিশোরগঞ্জ জেলা · CC BY-SA 4.0
কিশোরগঞ্জ জেলার নদ-নদী
- পুরাতন ব্রহ্মপুত্র
- মেঘনা
- কালনী
- ধনু
- নরসুন্দা
- ঘোড়াউত্রা
- বাউলাই নদী
কিশোরগঞ্জ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- ঈসা খান · বাংলার স্বাধীন শাসক
- মুসা খান · ঈসাখার পুত্র ও বারো ভূঁইয়ার অন্যতম
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী · লেখক, চিত্রশিল্পী
- চন্দ্রাবতী · প্রথম বাঙালি মহিলা কবি
- সৈয়দ আশরাফুল ইসলাম · আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী
- সৈয়দ নজরুল ইসলাম · অস্থায়ী রাষ্ট্রপতি
- সিতারা বেগম, বীর প্রতীক
- দেবব্রত বিশ্বাস · রবীন্দ্র সঙ্গীতশিল্পী
- জয়নুল আবেদীন · বাঙালি চিত্রশিল্পী
- আবদুল হামিদ · বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
- জিল্লুর রহমান · বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
- ইলিয়াস কাঞ্চন · চলচ্চিত্র অভিনেতা
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা), কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা), কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা), কিশোরগঞ্জ-৪ (ইটনা,মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) ও কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৫টি ও স্বতন্ত্র ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি, স্বতন্ত্র ১টি ও জাতীয় পার্টির ১টি।
- কিশোরগঞ্জ-১ , আসন ১৬২কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা
মোহাম্মদ মাজহারুল ইসলামকিশোরগঞ্জ-১, BNP - কিশোরগঞ্জ-২ , আসন ১৬৩কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা
এডভোকেট মোঃ জালাল উদ্দীনকিশোরগঞ্জ-২, BNP - কিশোরগঞ্জ-৩ , আসন ১৬৪তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা
ড. মুহাম্মদ ওসমান ফারুককিশোরগঞ্জ-৩, BNP - কিশোরগঞ্জ-৪ , আসন ১৬৫ইটনা,মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা
মোঃ ফজলুর রহমানকিশোরগঞ্জ-৪, BNP - কিশোরগঞ্জ-৫ , আসন ১৬৬নিকলী ও বাজিতপুর উপজেলা
শেখ মজিবুর রহমান ইকবালকিশোরগঞ্জ-৫, Ind - কিশোরগঞ্জ-৬ , আসন ১৬৭কুলিয়ারচর ও ভৈরব উপজেলা
মোঃ শরীফুল আলমকিশোরগঞ্জ-৬, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬