
এডভোকেট মোঃ জালাল উদ্দীন
Advocat Md. Jalal Uddin
সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা
পরিচিতি
এডভোকেট মোঃ জালাল উদ্দীন কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।
এডভোকেট মোঃ জালাল উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা) আসনের সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনি প্রথমবারের মতো সংসদে এসেছেন। দলে তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
জালাল উদ্দীন ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়ায়। তাঁর পিতা শামছ উদ্দীন এবং মাতা আনোয়ারা বেগম। পেশায় তিনি আইনজীবী।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীকে ১,৪৩,৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর আসনটি আবার বিএনপির হাতে আসে। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি সৈয়দা বেগম চায়নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ এবং দুই কন্যার জনক।
সূত্র: উইকিপিডিয়া (বাংলা), dailynayadiganta.com, tbsnews.net। ভুল দেখলে জানান।
নির্বাচনী এলাকা
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।
সংসদে মেয়াদ
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ১ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।
২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট
আসনের সব ফল →- এডভোকেট মোঃ জালাল উদ্দীন
BNPবিজয়ী১,৪৩,৬৬৯৫২.৭% - Md. Shafiqul Islam
BJEI১,২০,৯৭৫৪৪.৪%
- Md. Abul Basar Rezwan
IAB৩,৫৬৬১.৩% - Md. Afzal Hossain BhuiyanJP(ERSHAD)২,১১৩০.৮%
- Noor Uddin AhmedInd১,৩১৩০.৫%
- Md. Shafiqul Islam
GOP৩৯৫০.১%
- Md. Anisuzzaman KhokonInd৩৬৩০.১%
- Md. Billal HossainBNF২২২০.১%
সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন
আসন: কিশোরগঞ্জ-২
আসনের পাতা →(ক)কটিয়াদী এবং(খ) পাকুন্দিয়া উপজেলা
সংসদীয় কমিটি(১)
সংবাদ ও ভিডিও
সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…