মূল বিষয়ে যান
English
সর্বশেষ
রংপুর বিভাগ

লালমনিরহাট জেলা

Lalmonirhat · ৩টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৫
দল১

লালমনিরহাট জেলা পরিচিতি

লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

ইতিহাস

মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি। স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি। ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। সেই থেকে এ জায়গার নাম হয় 'লালমনি'। কালের বিবর্তনে 'হাট' শব্দটি 'লালমনি' শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ হয়েছে 'লালমনিরহাট'।

অবস্থান ও আয়তন

লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে নীলফামারী জেলা।

জনসংখ্যা

লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯। মোট পুরুষ ৬২৮,৭৯৯ এবং মোট মহিলা ৬২৭,৩০০ জন। লালমনিরহাটের জনসংখ্যার ঘনত্ব ১০০০/কিমি। এই জেলার বেশিরভাগই নাগরিকই মুসলিম।

দর্শনীয় স্থান

লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। এছাড়া আছে ৬৯ হিজরি তথা ৬৯০ খ্রিস্টাব্দের হারানো মসজিদ। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, লালমনিরহাট জেলা · CC BY-SA 4.0

লালমনিরহাট জেলার নদ-নদী

  • তিস্তা নদী
  • ধরলা নদী
  • সতী নদী
  • সানিয়াজান নদী
  • সিংগিমারী নদী
  • ত্রিমোহনী নদী
  • গিরীধারী নদী
  • ভাটেশ্বরী নদী
  • মালদহ নদী
  • স্বর্ণামতি নদী ও
  • রত্নাই নদী

লালমনিরহাট জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • তমিজউদ্দীন প্রামাণিক · শহীদ মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম
  • আবিদ আলী · রাজনীতিবিদ
  • কাজী নুরুজ্জামান · রাজনীতিবিদ
  • মজিবর রহমান · রাজনীতিবিদ
  • হাসানুজ্জামান হাসান · রাজনীতিবিদ
  • শেখ রেয়াজউদ্দীন আহমদ · রাজনীতিবিদ
  • শেখ ফজলল করিম · স্বনামধন্য সাহিত্যিক
  • ফকির মজনু শাহ · ভারতীয় ফকির, সাধক
  • আসাদুল হাবিব দুলু · সংসদ সদস্য ও মন্ত্রী
  • হাসান রাজিব প্রধান · রাজনীতিবিদ
  • রোকন উদ্দিন বাবুল · রাজনীতিবিদ
  • মুসা ইব্রাহীম · বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী

জেলার মানচিত্র

লালমনিরহাট জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

লালমনিরহাট জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা), লালমনিরহাট-২ (কালিগঞ্জ ও আদিতমারী উপজেলা) ও লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →