মূল বিষয়ে যান
English
সর্বশেষ
খুলনা বিভাগ

মাগুরা জেলা

Magura · ২টি সংসদীয় আসন · ৪টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন২
উপজেলা৪
দল১

মাগুরা জেলা পরিচিতি

মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। সড়ক পথে ঢাকা থেকে মাগুরার দূরত্ব ১৬৮.৫ কিলোমিটার।

নামকরণ

মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে। এর নামকরণ কীভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুস্কর। কিংবদন্তি থেকে জানা যায় এক কালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জল দস্যুদের দারুণ উৎপাত ছিল। মাইগ্রো হলো মাগুরা জেলার আঞ্চলিক নাম। কুমার নদী ও নবগঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরে ছিল তাদের আখড়া। নদী পথে তারা বর্গীদের মতো দস্যুপনা করতো। তাদের নামেই মগরা থেকে মাগুরা হয়েছে।

ইতিহাস

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। ১৭৮৬ সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে এ বৃহৎ জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে। মুলত মগ জলদস্যুদের হাত থেকে এ জেলার উত্তরাঞ্চলের জন সাধারণকে রক্ষা করার জন্যই ১৮৪৫ সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসেবে আসেন মিঃ ককবার্গ। মহকুমা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মহম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল। পাল রাজত্বের সময় এ অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিলো। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ভূষনা।

অবস্থান ও আয়তন

১০৪৮ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট মাগুরা জেলার উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর জেলা ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর জেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলা।

জনসংখ্যা

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৯ লক্ষ ১৮ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ: ৫০.৫৬%, মহিলা: ৪৯.৪৪%।

নদ-নদী

মাগুরার উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে গড়াই নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী, হানু নদী, আলমখালি নদী, মধুমতি নদী, মুচিখালি নদী, মরাকুমার নদ, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদী, সিরাজপুর হাওর নদী, বেগবতী নদী।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মাগুরা জেলা · CC BY-SA 4.0

মাগুরা জেলার দর্শনীয় স্থান

  • মুসলিম রেনেসাঁসের কবি ফররুখ আহমদের বাড়ি
  • চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট
  • শ্রীপুর জমিদার বাড়ি
  • কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি
  • সিদ্ধেশ্বরী মঠ
  • গড়াই সেতু
  • ছান্দড়া জমিদার বাড়ি
  • রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
  • পীর হযরত গরীব শাহ এর মাজার শরীফ, নোহাটা, সব্দালপুর, শ্রীপুর
  • বড়াল রাজার বাড়ির ধ্বংসাবশেষ
  • বিরাট রাজার বাড়ী
  • তালখড়ি জমিদার বাড়ি

মাগুরা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • ফররুখ আহমদ · সাহিত্যিক
  • কাজী কাদের নেওয়াজ · সাহিত্যিক
  • সৈয়দ আলী আহসান · সাহিত্যিক ও শিক্ষাবিদ
  • মোহাম্মদ লুৎফর রহমান · সাহিত্যিক
  • আমির হামজা · সাহিত্যিক ও বীরমুক্তিযোদ্ধা
  • নিমাই ভট্টাচার্য · সাহিত্যিক
  • মিয়া আকবর হোসেন · স্বাধীনতার সংগঠক
  • মোহাম্মদ জালাল উদ্দিন · বীর উত্তম
  • আবদুল মোতালেব · বীর বিক্রম
  • সৈয়দ আমীরুজ্জামান · বীর বিক্রম
  • মোহাম্মদ গোলাম ইয়াকুব · বীর প্রতীক
  • সিরাজুদ্দীন হোসেন · শহীদ সাংবাদিক

জেলার মানচিত্র

মাগুরা জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

মাগুরা জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২টি আসন: মাগুরা-১ ও মাগুরা-২। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →