মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলা

Mymensingh · ১১টি সংসদীয় আসন · ১৩টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন১১
উপজেলা১৩
দল৪

ময়মনসিংহ জেলা পরিচিতি

ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। ময়মনসিংহ জেলার পূর্ব নাম যথাক্রমে মোমেনশাহী ও নাসিরাবাদ। এই জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে। ১৯৬০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ সদর মহকুমা প্রশাসনিকভাবে উত্তর ও দক্ষিণ এ বিভক্ত হয়। ১৯৬৯ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহুকুমাকে পৃথক করে একটি জেলা করা হয় এবং ১৯৭৮ সালে জামালপুর মহকুমাকে দেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করে শেরপুরকে জামালপুর জেলার অন্তর্গত মহকুমায় উন্নীত করা হয়।

নামকরণ

মোঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে।

ইতিহাস

ময়মনসিংহ বাংলাদেশের একটি পুরোনো জেলা। এর আগে এই এলাকার নাম ছিলো নসরৎসাহী। পরবর্তীতে এর নাম হয় নাসিরাবাদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয়। ১৭৮৭ সালের ১ মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখনকার বেগুনবাড়ির কোম্পানিকুঠিতে জেলার কাজ শুরু হয় তবে পরবর্তী সময়ে সেহড়া মৌজায় ১৭৯১ সালে তা স্থানান্তরিত হয়। আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান একে একে সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অংশ হয়ে পড়ে। ১৮৪৫ সালে জামালপুর, ১৮৬০ সালে কিশোরগঞ্জ, ১৮৬৯ সালে টাঙ্গাইল ও ১৮৮২ সালে নেত্রকোণা মহকুমা গঠন করা হয়।

অবস্থান ও আয়তন

ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোণা জেলা ও কিশোরগঞ্জ জেলা, পশ্চিমে শেরপুর জেলা, জামালপুর জেলা ও টাঙ্গাইল জেলা।

সংস্কৃতি ও ঐতিহ্য

লোক সংস্কৃতি, লোক উৎসব, লোকসংগীত, লোকগাঁথার দিক দিয়ে ময়মনসিংহ হলো তীর্থস্থান। ময়মনসিংহে একটি সংস্কৃতি ঐতিহ্য রয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত মৈমনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্বসাহিত্যের মর্যাদা পেয়েছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ময়মনসিংহ জেলা · CC BY-SA 4.0

জেলার মানচিত্র

ময়মনসিংহ জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ১১টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ১১টি আসন: ময়মনসিংহ-১ থেকে ময়মনসিংহ-১১। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৮টি, স্বতন্ত্র ১টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ১টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল স্বতন্ত্র ৬টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ৫টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →