নরসিংদী জেলা
Narsingdi · ৫টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নরসিংদী জেলা পরিচিতি
নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নরসিংদী বাংলাদেশের একটি “বি” শ্রেণীভুক্ত জেলা। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দে নরসিংদীকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিষ্টাব্দে জেলায় উন্নীত করা হয়।
ইতিহাস
পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী নামটি রাজা নরসিংহের নামানুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন। এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খাঁ। তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হয়বতনগর দেওয়ান সাহেব বাড়ির জমিদারগণ। জমিদারী প্রথা বিলুপ্তির প্রাক্বালে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ, আয়শা আক্তার খাতুন, ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ।
অবস্থান ও আয়তন
মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদ তীর বিধৌত জেলা নরসিংদী। এ জেলাটি বাংলাদেশের মধ্য-পূর্বাংশে অবস্থিত। এটি ২৩°৪৬’ হতে ২৪°১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, পশ্চিমে গাজীপুর জেলা।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নরসিংদী জেলা · CC BY-SA 4.0
নরসিংদী জেলার দর্শনীয় স্থান
- উয়ারী-বটেশ্বর, আমলাব ইউনিয়ন, বেলাব উপজেলা
- অসম রাজার গড়
- পারুলিয়া শাহী মসজিদ
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, রামনগর গ্রাম, রায়পুরা উপজেলা
- বালাপুর জমিদার বাড়ি
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
- সিধেন সাহার জমিদার বাড়ি
- কুন্ডু সাহার জমিদার বাড়ি
- মনু মিয়ার জমিদার বাড়ি
- ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন
- সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
- মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৫টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নরসিংদী জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৫টি আসন: নরসিংদী-১, নরসিংদী-২, নরসিংদী-৩ (শিবপুর উপজেলা), নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব উপজেলা) ও নরসিংদী-৫ (রায়পুরা উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ১টি।
- নরসিংদী-১ , আসন ১৯৯নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত নরসিংদী সদর উপজেলা: আমদিয়া, পাঁচদোনা ওমেহেরপাড়া
খায়রুল কবির খোকননরসিংদী-১, BNP - নরসিংদী-২ , আসন ২০০পলাশ ও নরসিংদী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়ন সমূহ: আমদিয়া,পাঁচদোনা,মেহেরপাড়া
ড. আবদুল মঈন খাননরসিংদী-২, BNP - নরসিংদী-৩ , আসন ২০১শিবপুর উপজেলা
মনজুর এলাহীনরসিংদী-৩, BNP - নরসিংদী-৪ , আসন ২০২মনোহরদী ও বেলাব উপজেলা
সরদার মোঃ সাখাওয়াত হোসেননরসিংদী-৪, BNP - নরসিংদী-৫ , আসন ২০৩রায়পুরা উপজেলা
মোঃ আশরাফ উদ্দিননরসিংদী-৫, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬