মূল বিষয়ে যান
English
সর্বশেষ
বরিশাল বিভাগ

পিরোজপুর জেলা

Pirojpur · ৩টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৩
উপজেলা৭
দল২

পিরোজপুর জেলা পরিচিতি

পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

নামকরণ

সর্দার বংশীয় ফিরোজ সরদারের থেকে এই অঞ্চলের নামকরন করা হয় এবং ১৭৫৩ সালে নবাব বাড়িতে শহীদ হওয়ার পরে এলাকাটি পরবর্তীকালে 'ফিরোজপুর' নামে পরিচিতি লাভ করে। কালক্রমে 'ফিরোজপুর' উচ্চারণ পরে ধীরে ধীরে 'পিরোজপুর' নামে পরিণত হয়।

অবস্থান ও আয়তন

পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের সাথে বিভাজিত করেছে। পিরোজপুরের অন্যতম আকর্ষণ এই বলেশ্বর নদী। পিরোজপুর জেলা বিষুব রেখার ২২.৩০’ থেকে ২২.৫২' উত্তর আক্ষাংশে এবং ৮৯.৫২' থেকে ৯০.১৩' দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।

জনসংখ্যা

বাংলাদেশের ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পিরোজপুর জেলার মোট পরিবার ২৯৮,৪৯০টি এবং জনসংখ্যা ১,১৯৮,১৯৫ জন। এবং তারমধ্যে ২১৮,৬৬০ জন ১০ বছরের কম বয়সী। জনসংখ্যা ঘনত্ব প্রতি কিলোমিটারে ৯৩৮ জন ছিলো। পিরোজপুর জেলার সাক্ষরতার হার ৮৫.৫৩%, যেখানে জাতীয় গড় ৭৪.৮০% এবং লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষে ১০৫৬ জন মহিলা। জনসংখ্যার ১৯.৯৮% শহুরে এলাকায় বসবাস করত।

অর্থনীতি

এখানকার গ্রামীণ মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। এছাড়াও আয়ের অন্যান্য উৎস রয়েছে যা মূলত শহর ভিত্তিক।

সংস্কৃতি ও ঐতিহ্য

পিরোজপুরের ভাষা ও সংস্কৃতির ইতিহাস বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। বরিশাল ও খুলনার মাঝখানে অবস্থিত হওয়ায় এই দুই অঞ্চলের ভাষার দ্যোতনা পরিলক্ষিত হয় পিরোজপুরের ভাষায়। তবে পিরোজপুরের কোনো আঞ্চলিক ভাষা নেই, তবে সিংহ ভাগ মানুষ বরিশাইল্লা আঞ্চলিক ভাষায় কথা বলে,বরিশালের আঞ্চলিকতা লক্ষ করা যায়। প্রবাদ প্রবচন ও বিয়ের গানের জন্য পিরোজপুর বিখ্যাত।

নদ-নদী

গাবখান নদী, বলেশ্বর নদী, দামোদর নদ, কচা নদী, পোনা নদী, কোচাখালী নদী, কালীগঙ্গা নদী, সন্ধ্যা নদী, দোরাটানা নদী সহ প্রভৃতি বড় নদী ও পরিচিত নদী রয়েছে এ উপজেলায়। সুন্দর বনের পূর্বদিকে অবস্থিত বলেশ্বর নদী দুই ভাগে বিভক্ত হলেও দিন দিন ছোট থেকে ছোট হয়ে আসছে। একটি ডোরাটানা নামে পরিচিত যা বাগেরহাটের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং অন্যটি কাচা নামে পরিচিত যা ভান্ডারিয়া দিয়ে প্রবাহিত হয়।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, পিরোজপুর জেলা · CC BY-SA 4.0

পিরোজপুর জেলার দর্শনীয় স্থান

  • ভান্ডারিয়া শিশু পার্ক
  • কুড়িয়ানা ভাসমান বাজার
  • কুড়িয়ানা পেয়ারা বাগান
  • হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক
  • রায়েরকাঠি রাজবাড়ি
  • শাপ্লেজা কুঠিবাড়ি
  • সি আই পাড়া সরদার বাড়ি

জেলার মানচিত্র

পিরোজপুর জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৩টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

পিরোজপুর জেলা বরিশাল বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৩টি আসন: পিরোজপুর-১ (পিরোজপুর সদর,নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা), পিরোজপুর-২ (কাউখালি,ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা) ও পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ২টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল স্বতন্ত্র ২টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →