মূল বিষয়ে যান
English
সর্বশেষ
মোঃ শাহজাহান

মোঃ শাহজাহান

Md Shahjahan

বর্তমান সদস্য, ত্রয়োদশ সংসদমোট ৫ বার নির্বাচিত

সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা

পরিচিতি

মোঃ শাহজাহান নোয়াখালী-৪ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।

মোঃ শাহজাহান ত্রয়োদশ জাতীয় সংসদে নোয়াখালী-৪ (সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলা) আসনের সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শাহজাহান পঞ্চমবারের মতো সংসদে এসেছেন। সংসদে তিনি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ শাহজাহান নোয়াখালী জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মতিন, মাতা হুরের নেছা।

১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠালগ্নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তিনি দলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনের সমন্বয়ক। ২০১৬ সাল পর্যন্ত তিনি নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্বও তাঁকে দেওয়া হয়।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একই আসন থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদেও তিনি নির্বাচিত হন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীকে ২,১৯,১৮২ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র: উইকিপিডিয়া (বাংলা), উইকিপিডিয়া (ইংরেজি), tbsnews.net। ভুল দেখলে জানান।

জন্ম১ জানুয়ারি ১৯৫৪, ৭২ বছর
জন্মস্থাননোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী
লিঙ্গপুরুষ
পিতাআবদুল মতিন
মাতাহুরের নেছা
বর্তমান মেয়াদ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০৩১
সংসদ সদস্য নির্বাচিতমোট ৫ বার

নির্বাচনী এলাকা

নোয়াখালী-৪

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।

সংসদে মেয়াদ

ত্রয়োদশ সংসদ, ২০২৬নোয়াখালী-৪বর্তমান মেয়াদBNP
অষ্টম সংসদ, ২০০১নোয়াখালি-৪NOAKHALI-4BNP

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন; আগের ৪টি মেয়াদের মধ্যে ১টির বিস্তারিত এখানে আছে। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।

২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট

আসনের সব ফল →
ত্রয়োদশ সংসদ, ২০২৬প্রার্থীদের মোট ৩,৮৭,২৫০ ভোট
  1. মোঃ শাহজাহানBNPবিজয়ী২,১৯,১৮২৫৬.৬%
  2. Md. Ishak KhandakerBJEI১,৪৮,৯৮৯৩৮.৫%
  3. Md Firoz Alam MasudIAB১৪,৭৮৩৩.৮%
  4. Md. Shariful IslamJP(ERSHAD)২,৩৪৪০.৬%
  5. Bitul Chandra TalukdarSPB-M৯১৭০.২%
  6. Abduz ZaherGOP৫৪২০.১%
  7. Md. Yunus NabiIBB৪৯৩০.১%
উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। নির্বাচন কমিশনের গেজেটের সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। উইকিপিডিয়াতেও বিজয়ীর ভোট একই।মূল পাতা

সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন(১)

জনাব মোঃ শাহজাহান১৯ মে ২০২৬, অনাপত্তিপত্রPDF

আসন: নোয়াখালী-৪

আসনের পাতা →
এলাকা

(ক) সুবর্ণচর উপজেলা এবং (খ) নোয়াখালী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- (১) চরমটুয়া, (২) দাদপুর, (৩) নোয়ান্নই, (৪) কাদিরহানিফ, (৫) বিনোদপুর, (৬) নোয়াখালী, (৭) ধর্মপুর, (৮) এওজবালিয়া, (৯) কালাদরাপ, (১০) পূর্ব চরমটুয়া ও (১১) আন্ডারচর ইউনিয়ন, (গ) নোয়াখালী পৌরসভা

সংসদীয় কমিটি(১)

সংবাদ ও ভিডিও

সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →