
মোস্তফা কামাল পাশা
Mostafa Kamal Pasha
সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা
পরিচিতি
মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।
মোস্তফা কামাল পাশা ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই প্রবীণ নেতা এর আগেও এ আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
মোস্তফা কামাল পাশা ১৯৪৭ সালের ১০ নভেম্বর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী আবদুল বাতেন এবং মাতা মোসাম্মৎ সকিনা খাতুন।
স্থানীয় সরকারে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চারবার তিনি সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির হয়ে চট্টগ্রাম-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলে তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ৭৩,০৩৭ ভোট পেয়ে আবারও চট্টগ্রাম-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র: উইকিপিডিয়া (বাংলা), tbsnews.net। ভুল দেখলে জানান।
নির্বাচনী এলাকা
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।
সংসদে মেয়াদ
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন; আগের ৩টি মেয়াদের মধ্যে ২টির বিস্তারিত এখানে আছে। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।
২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট
আসনের সব ফল →- মোস্তফা কামাল পাশা
BNPবিজয়ী৭৩,০৩৭৬৪.৮% - Mohammad Alauddin
BJEI৩৯,৬৬২৩৫.২%
সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন(২)
আসন: চট্টগ্রাম-৩
আসনের পাতা →সন্দীপ উপজেলা
সংসদীয় কমিটি(১)
সংবাদ ও ভিডিও
সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…