মূল বিষয়ে যান
English
সর্বশেষ
বরিশাল বিভাগ

বরিশাল জেলা

Barishal · ৬টি সংসদীয় আসন · ১০টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৬
উপজেলা১০
দল১

বরিশাল জেলা পরিচিতি

বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। উপজেলার সংখ্যানুসারে বরিশাল বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

নামকরণ

বরিশাল অঞ্চল সুপ্রাচীনকালে "বাঙ্গালা" নামে পরিচিত ছিল। এই অঞ্চলটি প্রাচীন বঙ্গ জনজাতির প্রধান আবাসস্থল ছিল। প্রাচীন ঐতিহাসিক বঙ্গভূমি বর্তমান বাংলাদেশের বরিশালেই অবস্থিত ছিল। চন্দ্র রাজবংশের বঙ্গ রাজ্যের এই অঞ্চলটি জয় করার পর এটি চন্দ্রদ্বীপ নামে পরিচিত হয়। 'বরিশাল' নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো; আর শাল গাছ থেকেই 'বরিশাল' নামের উৎপত্তি।

অবস্থান ও আয়তন

উত্তরে মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও চাঁদপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি জেলা, বরগুনা জেলা ও পটুয়াখালী জেলা, পূর্বে ভোলা জেলা, লক্ষীপুর জেলা ও মেঘনা নদী, পশ্চিমে পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলা ও গোপালগঞ্জ জেলা। মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেতুলিয়া, টর্কি, সন্ধ্যা ও বুড়িশ্বর ইত্যাদি।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল জেলার মোট জনসংখ্যা ২৩,২৪,৩১০ জন। এর মধ্যে পুরুষ ১১,৩৭,২১০ জন এবং মহিলা ১১,৮৭,১০০ জন।

সংস্কৃতি ও ঐতিহ্য

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র দুধল দরবার শরীফ—শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ, একটি আন্দোলন, যা কুরআন ও সুন্নাহর শিক্ষাকে জীবন্ত করে তুলেছে। যুগের পর যুগ ধরে এই দরবার ইসলামের পূর্ণাঙ্গ দীক্ষা প্রচার করে আসছে, যেখানে আকাইদ, তাসাউফ ও ফেকাহর সমন্বয়ে পরিপূর্ণ দ্বীন শেখানো হয়।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, বরিশাল জেলা · CC BY-SA 4.0

বরিশাল জেলার দর্শনীয় স্থান

  • চর মোনাই দরবার ও মাদ্রাসা
  • সাতলার বিল,উজিরপুর,বরিশাল
  • বিবির পুকুর,সদর,বরিশাল
  • ব্রজমোহন কলেজ,সদর,বরিশাল
  • বরিশাল মহাশ্মশান,সদর,বরিশাল
  • জীবনানন্দ দাশ এর বাড়ি,সদর,বরিশাল
  • অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিউদ্দীনের বাসভবন,সদর,বরিশাল
  • অক্সফোর্ড মিশন গীর্জা,সদর,বরিশাল
  • বেল ইসলামিয়া হসপিটাল,সদর,বরিশাল
  • বেল'স পার্ক,সদর,বরিশাল
  • গোডাউন,সদর,বরিশাল
  • গোডাউন বধ্যভূমি,সদর,বরিশাল

জেলার মানচিত্র

বরিশাল জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

বরিশাল জেলা বরিশাল বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা), বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া উপজেলা), বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা), বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা), বরিশাল-৫ (বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত এলাকা ও বরিশাল সদর উপজেলা) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৩টি, ওয়ার্কার্স পার্টির ১টি, জাতীয় পার্টির ১টি ও স্বতন্ত্র ১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →