মূল বিষয়ে যান
English
সর্বশেষ
বরিশাল বিভাগ

ভোলা জেলা

Bhola · ৪টি সংসদীয় আসন · ৭টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন৪
উপজেলা৭
দল২

ভোলা জেলা পরিচিতি

ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত। ভোলা ইলিশের বাড়ি নামেও পরিচিত।

নামকরণ

ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনি প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিল না। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলতো। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করতো। তার নাম ছিল ভোলা গাজি পাটনি মতান্তরে ভোলা নাথ বাবু। আজকের যুগীরঘোলের কাছেই তার আস্তানা ছিল।

ইতিহাস

ভোলা জেলার পূর্ব নাম দক্ষিন শাহবাজপুর। জে.সি. জ্যাক তার "বাকেরগঞ্জ গেজেটিয়ার"-এ বলেছেন যে দ্বীপটি ১২৩৫ সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল ১৩০০ সালে। ১৫০০ সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুর ১৮২২ সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল। ১৯ শতকের শুরুতে, মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহজাদপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে। এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

অবস্থান ও আয়তন

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী, পশ্চিমে বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। এর মোট আয়তন ৩৪০৩.৪৮ বর্গকিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভোলা জেলার মোট জনসংখ্যা ১৭,৭৬,৭৯৫ জন। এর মধ্যে পুরুষ ৮,৮৪,০৬৯ জন এবং মহিলা ৮,৯২,৭২৬ জন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ভোলা জেলা · CC BY-SA 4.0

ভোলা জেলার দর্শনীয় স্থান

  • শাহবাজপুর গ্যাসক্ষেত্র
  • কুকরি-মুকরি
  • লালমোহন ডিজিটাল পার্ক
  • জ্যাকব টাওয়ার
  • তারুয়া সমুদ্র সৈকত
  • নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ
  • বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি
  • তুলাতুলি পর্যটন কেন্দ্র

ভোলা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা
  • তোফায়েল আহমেদ রাজনীতিবিদ
  • নাজিউর রহমান মঞ্জুর, রাজনীতিবিদ
  • আবদুল হাই চৌধুরী, আইনজীবী
  • কামালুদ্দীন জাফরী, ইসলামি চিন্তাবিদ
  • মোশারেফ হোসেন শাহজাহান, রাজনীতিবিদ
  • অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন
  • আন্দালিব রহমান পার্থ, রাজনীতিবিদ
  • সিদ্দিকুর রহমান, রাজনীতিবিদ
  • নিজাম উদ্দিন আহম্মেদ, রাজনীতিবিদ
  • হাফিজ ইব্রাহিম, রাজনীতিবিদ
  • আলী আজম, রাজনীতিবিদ

জেলার মানচিত্র

ভোলা জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

ভোলা জেলা বরিশাল বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: ভোলা-১ (ভোলা সদর উপজেলা), ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা), ভোলা-৩ (তজুমদ্দিন ও লালমোহন উপজেলা) ও ভোলা-৪ (মনপুরা ও চরফ্যাশন উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৩টি ও বিজেপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →