যশোর জেলা
Jashore · ৬টি সংসদীয় আসন · ৮টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
যশোর জেলা পরিচিতি
যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে যশোর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর অন্য একটি প্রচলিত বানান যশোহর। এটি প্রথম বাংলাদেশের শত্রুমুক্ত বা স্বাধীন জেলা। ভৈরব নদের তীরে অবস্থিত এই যশোরকে ফুলের রাজধানীও বলা হয়। বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তর জেলাসমূহের মধ্যে যশোর অন্যতম যা ১৭৮১ খ্রি: প্রতিষ্ঠিত হয়।
নামকরণ
যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে। ঐতিহাসিকদের মধ্যে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায়। আরবি ‘জসর’ থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে। এককালে যশোরের সর্বত্র নদীনালায় পরিপূর্ণ ছিল। নদী বা খালের ওপর সাঁকো বানানো হতো। পীর খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুড়লীতে আসেন বলে জানা যায়। এই আরবি শব্দ 'জসর' থেকে যশোর নামের উৎপত্তি।
ইতিহাস
আনুমানিক ১৪৫০ খ্রিষ্টাব্দের দিকে পীর খান জাহান আলীসহ বারজন আউলিয়া যশোরের মুড়লীতে ইসলাম ধর্ম প্রচারের প্রধান কেন্দ্র স্থাপন করেন। ক্রমে এ স্থানে মুড়লী কসবা নামে একটি নতুন শহর গড়ে উঠে। ১৫৫৫ খ্রীস্টাব্দের দিকে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। যশোর-খুলনা-বনগাঁ এবং কুষ্টিয়া ও ফরিদপুরের অংশ বিশেষ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। ১৭৪৭ খ্রিষ্টাব্দের দিকে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮৬৪ সালে ঘোষিত হয় যশোর পৌরসভা।
অবস্থান ও আয়তন
উত্তরে ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা জেলা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল জেলা ও খুলনা জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, যশোর জেলা · CC BY-SA 4.0
যশোর জেলার নদ-নদী
- ভৈরব নদ
- কপোতাক্ষ নদ
- বেতনা নদী
- চিত্রা নদী
- মুক্তেশ্বরী
- হরিহর নদ
- মযুদখালী নদী
- ঝাঁপা বাওড়
- ভবদহ বিল
- শার্শা কন্যাদাহের আশ্চর্য বাওড়
- কুটিবাড়ি বিল, মাটিপুকুর
- পদ্ম বিল চাকলা
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
যশোর জেলা খুলনা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: যশোর-১ (শার্শা উপজেলা), যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা), যশোর-৩, যশোর-৪ (বাঘারপাড়া,অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন), যশোর-৫ (মনিরামপুর উপজেলা) ও যশোর-৬ (কেশবপুর উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৫টি ও বিএনপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি ও স্বতন্ত্র ২টি।
- যশোর-১ , আসন ৮৫শার্শা উপজেলা
মুহাম্মাদ আজীজুর রহমানযশোর-১, BJEI - যশোর-২ , আসন ৮৬ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা
মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদযশোর-২, BJEI - যশোর-৩ , আসন ৮৭বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা
অনিন্দ্য ইসলাম অমিতযশোর-৩, BNP - যশোর-৪ , আসন ৮৮বাঘারপাড়া,অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন
মোঃ গোলাম রছুলযশোর-৪, BJEI - যশোর-৫ , আসন ৮৯মনিরামপুর উপজেলা
গাজী এনামুল হকযশোর-৫, BJEI - যশোর-৬ , আসন ৯০কেশবপুর উপজেলা
মোঃ মোক্তার আলীযশোর-৬, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬