রাজশাহী জেলা
Rajshahi · ৬টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
রাজশাহী জেলা পরিচিতি
রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর। এটি রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম ও প্রধান প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা। আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী। এছাড়াও সব ধরনের শাক-সবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজিভান্ডার বলা হয়। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারাদেশে বিশেষ পরিচিত। একইসাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে সবুজ নগরী এবং রেশমের নগরীও বলা হয়।
নামকরণ
এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে। তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়র মতে রাজশাহী রাণী ভবানীর দেয়া নাম। অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ন এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদীয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়।
ইতিহাস
১৯৮৪ সালে বৃহত্তর রাজশাহীর ৪ টি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ- এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয়। নবাবগঞ্জ জেলা পরবর্তীকালে চাঁপাইনবাবগঞ্জ নামকরণ করা হয়।
অবস্থান ও আয়তন
রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলা,পদ্মা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। দেশের প্রধানতম নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গকিলোমিটার।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, রাজশাহী জেলা · CC BY-SA 4.0
রাজশাহী জেলার দর্শনীয় স্থান
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- পদ্মা নদীর বাঁধ
- পুঠিয়া রাজবাড়ি
- রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা
- বরেন্দ্র জাদুঘর
- শহীদ জিয়া শিশু পার্ক
- পদ্মা গার্ডেন
- বাঘা মসজিদ
- রাজা কংস নারায়ণের মন্দির
- তামলি রাজার বাড়ি
- গোয়ালকান্দি জমিদার বাড়ি
- হাজারদুয়ারি জমিদার বাড়ি
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
রাজশাহী জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর উপজেলা), রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা সমূহ), রাজশাহী-৩ (পবা ও মোহনপুর উপজেলা), রাজশাহী-৪ (বাগমারা উপজেলা), রাজশাহী-৫ (দূর্গাপুর ও পুঠিয়া উপজেলা) ও রাজশাহী-৬ (চারঘাট ও বাঘা উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৪টি ও জামায়াতে ইসলামীর ২টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৫টি ও স্বতন্ত্র ১টি।
- রাজশাহী-১ , আসন ৫২গোদাগাড়ী ও তানোর উপজেলা
মোঃ মুজিবুর রহমানরাজশাহী-১, BJEI - রাজশাহী-২ , আসন ৫৩রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকা সমূহ
মোঃ মিজানুর রহমান মিনুরাজশাহী-২, BNP - রাজশাহী-৩ , আসন ৫৪পবা ও মোহনপুর উপজেলা
মোঃ শফিকুল হক মিলনরাজশাহী-৩, BNP - রাজশাহী-৪ , আসন ৫৫বাগমারা উপজেলা
মোঃ আব্দুল বারী সরদাররাজশাহী-৪, BJEI - রাজশাহী-৫ , আসন ৫৬দূর্গাপুর ও পুঠিয়া উপজেলা
অধ্যাপক নজরুল ইসলামরাজশাহী-৫, BNP - রাজশাহী-৬ , আসন ৫৭চারঘাট ও বাঘা উপজেলা
মোঃ আবু সাইদ চাঁদরাজশাহী-৬, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬