সিরাজগঞ্জ জেলা
Sirajganj · ৬টি সংসদীয় আসন · ৯টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
সিরাজগঞ্জ জেলা পরিচিতি
সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সিরাজগঞ্জ বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী সিরাজগঞ্জ জেলার জনসংখ্যা ৩৩,৫৭,৭০৬ জন। তাঁতশিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটনসমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে।
অবস্থান ও আয়তন
রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব ১৪২ কিমি। এর ভৌগোলিক অবস্থান ২৪°২২' ও ২৪°৩৭' উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬' ও ৮৯°৪৭' পূর্ব দ্রাঘিমা এর মধ্যে সিরাজগঞ্জের অবস্থান। এ জেলার উত্তরে বগুড়া জেলা, দক্ষিণে পাবনা জেলা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে টাঙ্গাইল জেলা ও জামালপুর জেলা, পশ্চিমে পাবনা জেলা, নাটোর জেলা ও বগুড়া জেলা। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, সিরাজগঞ্জ জেলা · CC BY-SA 4.0
সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান
- সিরাজগঞ্জ জেলার চিত্তাকর্ষক স্থানসমূহ হচ্ছে —
- যমুনা সেতু
- সিরাজগঞ্জ ক্রসবার |সিরাজগঞ্জ ক্রসবার
- জেলখানা ঘাট সিরাজগঞ্জ
- রবীন্দ্র কাছারি বাড়ি
- আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, বেলকুচি
- উধুনিয়া দর্শনীয় স্থান, উল্লাপাড়া
- কাশেম বিল, উল্লাপাড়া
- ঘাটিনা ব্রীজ, উল্লাপাড়া
- এনায়েতপুরী পীর সাহেবের মাজার এবং মসজিদ
- নিমগাছি জয়সাগর, রায়গঞ্জ
- ছাগলা পাগলার দহ, কামারখন্দ উপজেলা
সিরাজগঞ্জ জেলার নদ-নদী
- যমুনা
- ব্রহ্মপুত্র
- ফুলজোর
- ইছামতি নদী
- হুরাসাগর
- বাঙালি
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী উপজেলা) ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৫টি ও জামায়াতে ইসলামীর ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) সবগুলো আসনই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল।
- সিরাজগঞ্জ-১ , আসন ৬২কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন
মোঃ সেলিম রেজাসিরাজগঞ্জ-১, BNP - সিরাজগঞ্জ-২ , আসন ৬৩সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী, কাওয়াকোলা, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা ও কামারখন্দ উপজেলা
ইকবাল হাসান মাহ্মুদসিরাজগঞ্জ-২, BNP - সিরাজগঞ্জ-৩ , আসন ৬৪রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা
মোঃ আয়নুল হকসিরাজগঞ্জ-৩, BNP - সিরাজগঞ্জ-৪ , আসন ৬৫উল্লাপাড়া উপজেলা
মোঃ রফিকুল ইসলাম খানসিরাজগঞ্জ-৪, BJEI - সিরাজগঞ্জ-৫ , আসন ৬৬বেলকুচি ও চৌহালী উপজেলা
মোঃ আমিরুল ইসলাম খানসিরাজগঞ্জ-৫, BNP - সিরাজগঞ্জ-৬ , আসন ৬৭শাহজাদপুর উপজেলা
এম, এ, মুহিতসিরাজগঞ্জ-৬, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬