মূল বিষয়ে যান
English
সর্বশেষ
আবদুল হান্নান মাসউদ

আবদুল হান্নান মাসউদ

Abdul Hannan Masud

বর্তমান সদস্য, ত্রয়োদশ সংসদ

সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা

পরিচিতি

আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।

আবদুল হান্নান মাসউদ ত্রয়োদশ জাতীয় সংসদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিনি প্রথমবারের মতো সংসদে এসেছেন। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ পুরুষ সংসদ সদস্য।

মাসউদ ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক একজন অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক, মাতা আয়েশা খাতুন বিলকিছ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে অধ্যয়ন করছেন।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি প্রথম জাতীয় পর্যায়ে পরিচিতি পান। আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনি অন্যতম সমন্বয়ক ছিলেন এবং পরে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যুক্ত হন।

১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির মনোনয়নে নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৯১,৮৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৫ সালে তিনি জাতীয় ছাত্রশক্তির সাবেক নেত্রী শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন।

সূত্র: উইকিপিডিয়া (বাংলা), tbsnews.net। ভুল দেখলে জানান।

জন্ম১ জানুয়ারি ২০০০, ২৬ বছর
জন্মস্থানবুড়িরচর ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী
লিঙ্গপুরুষ
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয় (স্নাতক সম্মান, অধ্যয়নরত)
পেশাব্যবসা
পিতাআমিরুল ইসলাম মোহাম্মদ আবুদল মালেক
মাতাআয়েশা খাতুন বিলকিছ
বর্তমান মেয়াদ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০৩১
সংসদ সদস্য নির্বাচিতমোট ১ বার

নির্বাচনী এলাকা

নোয়াখালী-৬

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।

সংসদে মেয়াদ

ত্রয়োদশ সংসদ, ২০২৬নোয়াখালী-৬বর্তমান মেয়াদNCP

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ১ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।

২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট

আসনের সব ফল →
ত্রয়োদশ সংসদ, ২০২৬প্রার্থীদের মোট ১,৬৮,৯৬৫ ভোট
  1. আবদুল হান্নান মাসউদNCPবিজয়ী৯১,৮৯৯৫৪.৪%
  2. Mohammad Mahbuber RahmanBNP৬৪,০২১৩৭.৯%
  3. Mohammad Fazlul AzimInd৪,৭৮৩২.৮%
  4. Tanvir Uddin RajibInd৩,৭৬৪২.২%
  5. Mohammad Nurul Islam SharifIAB২,১৯৭১.৩%
  6. Mohammad Abdul MotalebJSD১,২৩৯০.৭%
  7. Amirul Islam Mohammad Abdul MalekBSP৫০৫০.৩%
  8. ATM Nabi UllahJP(ERSHAD)২৮০০.২%
  9. Mohammad Azhar UddinGOP১৯১০.১%
  10. Mohammad Abul HossainLDP৮৬০.১%
উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। নির্বাচন কমিশনের গেজেটের সঙ্গে মিলিয়ে দেখা হয়নি।মূল পাতা

সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন

এই সদস্য সম্পর্কে সংসদ সচিবালয়ের কোনো প্রজ্ঞাপন নেই।সংসদ সচিবালয় কোনো সদস্যের নামে প্রজ্ঞাপন বা সরকারি আদেশ প্রকাশ করলে তা প্রতিদিন এখানে যুক্ত হয়।

আসন: নোয়াখালী-৬

আসনের পাতা →
এলাকা

হাতিয়া উপজেলা

সংসদীয় কমিটি(১)

সংবাদ ও ভিডিও

সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…

সম্পাদকের যাচাই করা ১টি খবর

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →