নীলফামারী জেলা
Nilphamari · ৪টি সংসদীয় আসন · ৬টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
নীলফামারী জেলা পরিচিতি
নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এটি রংপুর বিভাগের আটটি জেলার একটি অন্যতম সীমান্তঘেষা জেলা। এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারী। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং অন্য দিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত। নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উচু ও খরা পিরিত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা, এই উচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণপশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে।
নামকরণ
দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ উপজেলা, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে।
অবস্থান ও আয়তন
রাজধানী ঢাকা থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৫৮০.৮৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নীলফামারী জেলার অবস্থান, যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে, ২৫°৪৪´ উত্তর অক্ষাংশ থেকে ২৬°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৪´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°১২´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা।
অর্থনীতি
নীলফামারী মূলত একটি কৃষি নির্ভর জেলা। জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল ভুট্টা, ও মরিচ। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীর অববাহিকায় প্রচুর ভুট্টার চাষ হয়। এছাড়া আলু, ধান, গম, সরিষা, পাট, তামাক প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, নীলফামারী জেলা · CC BY-SA 4.0
নীলফামারী জেলার দর্শনীয় স্থান
- ধর্মপালের গড়
- তিস্তা ব্যারেজ
- ডিমলা ফরেস্ট
- কুন্দুপুকুর মাজার
- হযরত শাহ কলন্দর মাজার
- সিংদই পদ্ম বিল
- হরিশচন্দ্রের পাঠ
- ময়নামতির দূর্গ
- ভীমের মায়ের চুলা
- চিনি মসজিদ
- সৈয়দপুর চার্চ
- সৈয়দপুর রেলওয়ে কারখানা
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৪টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
নীলফামারী জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৪টি আসন: নীলফামারী-১ (ডোমার ও ডিমলা উপজেলা), নীলফামারী-২ (নীলফামারী সদর উপজেলা), নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) ও নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা)। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই জামায়াতে ইসলামীর। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ২টি ও স্বতন্ত্র ২টি।
- নীলফামারী-১ , আসন ১২ডোমার ও ডিমলা উপজেলা
মোঃ আব্দুস সাত্তারনীলফামারী-১, BJEI - নীলফামারী-২ , আসন ১৩নীলফামারী সদর উপজেলা
আলফারুক আব্দুল লতীফনীলফামারী-২, BJEI - নীলফামারী-৩ , আসন ১৪জলঢাকা উপজেলা
ওবায়দুল্লাহ সালাফীনীলফামারী-৩, BJEI - নীলফামারী-৪ , আসন ১৫সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা
আব্দুল মুনতাকিমনীলফামারী-৪, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬